দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
লকডাউনে বাড়ির সামনে দাঁড়িয়ে জোরে জোরে কথা বলায় ৫ প্রতিবেশীকে গুলি করে হত্যা

লকডাউনে বাড়ির সামনে দাঁড়িয়ে জোরে জোরে কথা বলায় ৫ প্রতিবেশীকে গুলি করে হত্যা

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৭ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): মরণঘাতি করোনাভাইরাসের জেরে পৃথিবীর বেশিরভাগ দেশই এখন লকডাউন। তারই মধ্যে দুঃখজনক এক ঘটনা ঘটে গেল রাশিয়ায়। অতি সামান্য কারণে পাঁচ প্রতিবেশকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। খুনের অভিযোগে পুলিশ ইতোমধ্যে তাকে গ্রেপ্তারও করেছে। সোমবার ঘটনাটি ঘটে পশ্চিম রাশিয়ার রায়াজান অঞ্চলের ইয়েলাতমার গ্রামে।

সংবাদ সংস্থা সিএনএন সূত্রে খবর, লকডাউনের মধ্যে কয়েক জন তাদের প্রতিবেশী ওই ব্যক্তির বাড়ির সামনে দাঁড়িয়ে জোরে জোরে কথা বলছিলেন। শুনশান রাস্তায় অমন কোলাহলে মেজাজ চরমে চড়ে যায় ওই ব্যক্তির। ঘর থেকে বন্দুক বের করে সটান গুলি চালিয়ে দেন তাদের উপরে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। তাদের হাসপাতালে নিলে সবাইকে মৃত ঘোষণা করা হয়।

অভিযুক্ত বন্দুকবাজের নাম আনন্ত ফ্রাঞ্চিকভ (৩১)। খুনের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে রাশিয়ান পুলিশ। তার স্ত্রী স্থানীয় এক হাসপাতালের চিকিৎসক। স্বামীর এহেন কাণ্ডকারখানা তাকেও অবাক করেছে!

পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই ওই ব্যক্তিরই প্রতিবেশী। তারা উচ্চস্বরে কথা বললে ফ্রাঞ্চিকভ তাদের চুপ করতে বলেন। কর্ণপাত না করায় ঘরে থাকা লাইসেন্সড লোডেড বন্দুক এনে গুলি চালান তিনি।

পুলিশের দাবি, জেরায় নিজের দোষ স্বীকার করেছেন ফ্রাঞ্চিকভ। অবশ্য পুলিশকে তিনি জানিয়েছেন, আত্মরক্ষার্থে তাকে গুলি চালাতে হয়েছিল। রাশিয়ার পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT