দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
করোনা আক্রান্তদের চিকিৎসায় ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য ভারত ওষুধ না দিলে ফল ভালো হবে না : বলেছেন, ট্রাম্প

করোনা আক্রান্তদের চিকিৎসায় ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য ভারত ওষুধ না দিলে ফল ভালো হবে না : বলেছেন, ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৭ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহৃত হচ্ছে। ভারত এই উপাদানটি উৎপাদন করছে। কিছুদিন আগেও এটি রপ্তানি করলেও এখন বন্ধ রয়েছে। আর তাতেই চটেছেন মার্কিন মুল্লুকের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

করোনা মোকাবিলায় ভারত আমেরিকাকে হাইড্রক্সিক্লোরোকুইন না সরবরাহ করলে তার ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারি দিলেন মার্কিন এই বাদশা।

গত কয়েক দিন ধরেই করোনার ভরকেন্দ্র হয়ে উঠেছে আমেরিকা। সেখানে মৃতের সংখ্যা ইতিমধ্যেই দশ হাজার ছাড়িয়ে গিয়েছে। আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লক্ষ পেরিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় হাইড্রক্সিক্লোরোকুইন ‘গেম চেঞ্জার’ হয়ে উঠতে পারে বলে আগেই জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিক হাইড্রক্সিক্লোরোকুইন বা তার উপাদান বিদেশে রফতানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার। নয়াদিল্লির এই সিদ্ধান্ত নিয়ে সোমবার কার্যত হুমকি দিয়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট।

যদিও, মঙ্গলবার দেশরটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, করোনায় চূড়ান্ত ক্ষতিগ্রস্ত ও প্রতিবেশী দেশগুলোতে প্যারাসিটামল ও হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ করবে ভারত। সেক্ষেত্রে আমেরিকাকে হাইড্রক্সিক্লোরোকুইন দেবে কি না তা পরিস্কার নয়। আর তাতেই চটেছেন ট্রাম্প।

সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘আমি অবাক হব যদি উনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) এই সিদ্ধান্ত নেন, আপনারা জানেন। কারণ ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক খুব ভাল।’

ট্রাম্প আরো বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম রফতানিতে নিষেধাজ্ঞা চাপানো হলে প্রত্যাঘাত হবে।’

ট্রাম্প এও বলেন, ‘আমি এই সিদ্ধান্তটা পছন্দ করছি না। এটা ওর সিদ্ধান্ত বলেও শুনিনি। আমি এটা জানি যে কিছু দেশের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি গতকালই তার সঙ্গে কথা বলেছি। দুজনের মধ্যে খুব ভাল আলোচনাও হয়েছে। এটা ওর সিদ্ধান্ত ছিল কি না দেখব। বহু বছর ধরেই ওরা (ভারত) বাণিজ্যক্ষেত্রে আমেরিকার থেকে সুবিধা পেয়েছে।’

রবিবার করোনা পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে ফোনে আলোচনা হয় মোদীর। সেই প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘আমি অবাক হব এটা যদি তাঁর সিদ্ধান্ত হয়। তাঁর এই সিদ্ধান্তের কথা আমাকে জানানো উচিত ছিল। আমি তাকে বলেছি, আমরা আপনার প্রশংসা করব, যদি তিনি আমাদের ওষুধপত্র ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করেন।’

এর পরই হুমকির সুরে ট্রাম্প বলেন, ‘যদি তারা সরবরাহের অনুমতি না দেন তা হলে ঠিক আছে। তার ফলও ভুগতে হবে।’ করোনা আক্রান্তদের চিকিৎসায় নিযুক্ত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের পরামর্শ দেয় ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-ও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT