দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
টঙ্গীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ব্লেড বাবু ও ট্যাংরা নান্নু নামে দুই ছিনতাইকারী নিহত

টঙ্গীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ব্লেড বাবু ও ট্যাংরা নান্নু নামে দুই ছিনতাইকারী নিহত

ঢাকা, ৩০ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বুধবার দিবাগত রাত ১২টার গাজীপুরের দিকে টঙ্গী ব্রিজের নিচে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ছিনতাইকারী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, সাতটি মোবাইল, দুটি সুইচ গিয়ার, ছয়টি গ্যাস লাইট ও কিছু গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজন ব্লেড বাবু ও অপরজন নান্নু ওরফে ট্যাংরা নান্নু নামে পরিচিত। তারা টঙ্গী বাজার ও আব্দুল্লাহপুর এলাকার ছিনতাই চক্রের সক্রিয় সদস্য বলে জানায় র‌্যাব। তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের অনেক অভিযোগ রয়েছে।

‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনায় রাকিব নামে র‌্যাবের এক সদস্য গুলিবদ্ধসহ তিনজন আহত হয়েছেন। তাদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে র‌্যাব-১ এর এএসপি (সিপিসি-১) মো. কামরুজ্জামান জানান, ‘টঙ্গী ব্রিজের নিচে ছিনতাইকারী চক্রের সদস্যরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ছিনতাইকারী চক্রের সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।’‘আত্মরক্ষার্থে র‌্যাব পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে দুইজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ সময় ছিনতাইকারীদের ছোড়া গুলি র‌্যাব সদস্য রাকিবের গায়ে লেগে তিনি আহত হন। আহত অন্য দুইজন হলেন এএসআই সাইফুল ও সৈনিক কামরুল। নিহত দুই ছিনতাইকারীর মরদেহ গাজীপুর মর্গে পাঠানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT