দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ট্রেডিং করপোরেশন অব বাংলদেশ (টিসিবি)র লাইনে সংক্রমণের ঝুঁকি

ট্রেডিং করপোরেশন অব বাংলদেশ (টিসিবি)র লাইনে সংক্রমণের ঝুঁকি

ঢাকা, ০৮ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): করোনাভাইরাসে সাধারণ ছুটি ঘোষণায় সব বন্ধ থাকায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে নিত্যপণ্য জোগাতেই হিমশিম খাওয়ার অবস্থা তাদের। এসব মানুষ যেন স্বল্পমূল্যে নিত্যপণ্য সংগ্রহ করতে পারেন সেজন্য সক্রিয় রয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলদেশ (টিসিবি)।

রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানের তত্ত্বাবধনে স্বল্পমূল্যে নিত্যপণ্য বিক্রি করছে সরকার। তবে লাইন ধরে সেসব পণ্য সংগ্রহ করতে গিয়ে উল্টো করোনাভাইরাসের ঝুঁকিতে পড়ছেন এসব মানুষ।

রাজধানীর মানিকনগর, মতিঝিল, কমলাপুর, বাসাবো, খিলগাঁওসহ বেশিরভাগ পয়েন্টেই ঘুরে দেখা গেছে টিসিবির ট্রাক সেলে কোনো ধরনের শৃঙ্খলা নেই। সাধারণ মানুষ দাঁড়ানোর জন্য এক মিটারের বেশি দূরত্ব রেখে বৃত্ত তৈরি করে রাখা হলেও কেউ মানছেন না নিরাপত্তা বলয়।

রাজধানীর মুগদাপাড়ার প্রধান সড়কে সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পণ্য কিনছেন সালেহা বেগম। ভিড়ের মধ্যে করোনা সংক্রমণের ঝুঁকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কি করুম কন? বাসায় ছেলে মেয়ে রেখে আসছি। আর এখানে লাইনের কোনো ব্যবস্থা নাই। মানুষ অনেক, কিন্তু সবাই আগে নিতে চায়। কেউ লাইনে দাঁড়াতে রাজি না। পুলিশ এলেও ঠিক করতে পারে না।’

পণ্য নেওয়ার অব্যবস্থাপনার বিষয়ে ট্রাকের ব্যবস্থাপক মাহবুবের কাছে জানতে চাইলে তিনি বলেন, বলেন, ‘কি কমু কন, থানা থেইকা পুলিশ আসছিলো। হেরাও কোনো কিছু করতে পারে নাই আমরা দাগ দিছি পাবলিকই আমাদেও কথা শোনে না। দুই তিন শ মানুষ থাকে আমরা মানাইতে পারি না। আমাদেরকে যদি পুলিশ বা আনসার দিয়ে দিতো। তাহলে শৃঙ্খলা রাখতে পারতাম।’

টিসিবির ঢাকা আঞ্চলিক কার্যালয়ের উপ-উর্ধ্বতন কার্যনির্বাহী মো. মিশকাতুল আলমের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা করোনা প্রতিরোধ করার জন্য সবরকম সরঞ্জাম সরবরাহ করে থাকি। সব ধরনের সতর্কতামূলক নির্দেশনাও থাকে। কেউ এসব না মানলে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’

পণ্য বিক্রি বা বিতরণে সতর্কতা অবলম্বন না করা হলে করোনার ঝুঁকি বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘সারা পৃথিবী নড়ে চড়ে বসেছে। এই অবস্থায় যদি পণ্য কিনতে গিয়ে সামাজিক সংক্রমণ বাড়ায় এটা দুঃখজনক। সংশ্লিষ্ট সবাইকে আমরা বলবো এসব বিষয়ে সবাই এখনই সচেতন হোন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT