দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
আমতলীর মারা যাওয়া সাবেক উপজেলা চেয়ারম্যান করোনা আক্রান্ত ছিলেন

আমতলীর মারা যাওয়া সাবেক উপজেলা চেয়ারম্যান করোনা আক্রান্ত ছিলেন

হেলথ ডেস্ক, ১০ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): করোনা আক্রান্ত হয়ে বরগুনার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জি এম দেলোয়ার হোসেন মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সোয়া ১১টায় জ্বর শ্বাসকষ্ট নিয়ে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। শুক্রবার দুপুরে সাবেক চেয়ারম্যান করোনা সংক্রমণে মারা গিয়েছিলেন বলে নিশ্চিত করেছেন বরগুনার সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন শাহিন খান।

জানা যায়, তিনি এক সপ্তাহ ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বুধবার তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার মৃত্যুর পর তার বাড়িটি লকডাউন করা হয়েছে। আজ সমগ্র আমতলী উপজেলা লকডাউন করেছে বরগুনা জেলা প্রশাসন।

সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন শাহিন খান  বলেন, তিনি গত কয়েকদিন যাবত নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। বুধবার তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়েছে। গতকাল মারা যাওয়া সাবেক চেয়ারম্যান করোনায় আক্রান্ত ছিলেন।

শুক্রবার তার নমুনায় পজেটিভ রিপোর্ট এসেছে। এখন পযন্ত ৫৯ জনের নমুনা  সংগ্রহ করে পাঠানো হয়েছে, ১৬ টি রিপোট হাতে এসেছে, এদের মধে ১জন পজেটিভ। আমরা জানার চেষ্টা করছি তিনি কিভাবে করোনায় আক্রান্ত হলেন।

এ বিষয়ে আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন  বলেন, বৃহস্পতিবার বিকেলে সীমিত আকারে নামাজে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জি এম দেলোয়ার হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শোক প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT