দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সিরাজদিখানে করোনা আক্রান্তের তথ্য গোপন করে দাফন : এলাকায় আতংক

সিরাজদিখানে করোনা আক্রান্তের তথ্য গোপন করে দাফন : এলাকায় আতংক

হেলথ ডেস্ক, ১০ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): করোনায় মৃত ব্যক্তির তথ্য গোপন রেখে দাফন করা হয়েছে গত বৃহস্পতিবার সকাল ১১টায় । পরে  জানাজানি হলে এলাকায় আতংক ছড়াতে থাকে। বিষয় টি উপজেলা প্রশাসন জানার পর উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদী গ্রামের ১০টি বাড়ি লকডাউন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার বলেন,   নিহতের ভাই হাফেজ জাকারিয়া, নিকট আত্মীয় বাবু তালুকদার, নুরুজ্জামান, সফিউল্লাহসহ ১০টি বাড়িতে লকডাউন করে লাল নিশানা টানিয়ে দেওয়া হয়েছে। বাড়িঘর গুলোতে  প্রবেশ ও বাইরে বেরুতে না পারে সে জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন হাওলাদার জানান, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার ইছাপুরা এলাকার আল জামিয়াতুল ইসলামিয়া মুস্তফাগঞ্জ মাদরাসা প্রাঙ্গনে করোনা আক্রান্ত ব্যক্তি মো. আব্দুল্লাহ আল ফারুকীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সহস্রাধিক মুসল্লি অংশ নেন। ওই মাদরাসার মুহতামিম ফারুকী পশ্চিম শিয়ালদি গ্রামের মমতাজ উদ্দিন মুন্সীর ছেলে। পরে নিজ গ্রামের বেপারী বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয়।

ইউপি চেয়ারম্যান আরো জানান,বেশ কিছু দিন যাবৎ সে অসুস্থ্য ছিল বুধবার গুরুতর অসুস্থ্য হলে ঢাকার গেন্ডারিয়ার বাড়ি থেকে আব্দুল্লাহ আল ফারুকীকে প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। ওই দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা করোনা উপসর্গ দেখতে পেলে তার নমুনা সংগ্রহ করেন। পরে ওই দিন বিকাল দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে পাঠায় ঢামেকের চিকিৎসকরা।

এদিকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পরপরই সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার স্বজনরা আব্দুল্লাহর করোনা আক্রান্ত সন্দেহে নমুনা সংগ্রহ করার তথ্য গোপন করে লাশ নিয়ে চলে আসেন। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে নিজ গ্রামের বাড়িতে লাশ দাফন করেন। দাফনের বেশ কয়েক ঘন্টা পর রাতের দিকে জানা যায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT