দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ফাঁসি কার্যকরের আগে এই খুনিকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন : বলেছেন, মোহাম্মদ নাসিম

ফাঁসি কার্যকরের আগে এই খুনিকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন : বলেছেন, মোহাম্মদ নাসিম

ঢাকা, ১০ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): ষড়যন্ত্রকারীদের তথ্য জানতে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদের মৃত্যুদণ্ড কার্যকর করার আগে তাকে আরও জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। এক ভিডিও বার্তায় এ দাবি জানান জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন শহীদ এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম ।

নাসিম বলেন, করোনাভাইরাসের মহা বিপর্যয়ের মধ্যে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার আত্মস্বীকৃত খুনি পলতাক বরখাস্তকৃত ক্যাপ্টেন আব্দুল মাজেদের গ্রপ্তোরদেশবাসীর জন্য স্বস্তির সংবাদ বয়ে এনেছে। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীকওে ধন্যবাদ জানাই।

এই খুনি শুধু বঙ্গবন্ধুকে হত্যা করে নাই, এই খুনি জেলখানায় ঢুকে জাতীয় চার নেতাকে হত্যায় অংশ নিয়েছে। এই খুনিকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন আছে বলে আমি বিশ্বাস করি। আমি স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করবো। এর মৃত্যুদ- কার্যকর করার আগে নিবিড় জিজ্ঞাসাবাদ করতে হবে। এই খুনি বলতে পারবে সেদিন জেলখানায় কারা হত্যাকাণ্ডের নির্দেশ কারা দিয়েছিলো। এর দায়িত্ব কাদের ছিলো। তাকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে অনেক কিছুই উন্মোচন হবে।

নাসিম বলেন, তাদের বিচার হয়েছে। সেই রায় অবশ্যই কার্যকর হবে। কিন্তু একে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে এর নেপথ্যেও খলনায়কদের বের করা দরকার। না হলে কিন্তু অনেক কিছুই অজানা হয়ে আছে, অনেক কিছুই অজানা হয়ে যাবে। আমরা একজন পলাতক খুনিকে গ্রেপ্তার করতে পেরেছি। তার কাছ থেকে অনেক তথ্য জানা যাবে, কারা কোথায় পলাতক আছে এটা হয়তো সে বলতে পারবে। তাই আমি আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করবো দণ্ড কার্যকর করার পূর্বে যেন এই তথ্যগুলো বের করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT