দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ইউরোপীয় ইউনিয়নভুক্ত ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য প্রণোদনা ইইউর

ইউরোপীয় ইউনিয়নভুক্ত ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য প্রণোদনা ইইউর

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১০ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): নভেল করোনাভাইরাসে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তায় ৫০ হাজার কোটি ইউরোর প্রণোদনা দিতে একমত হয়েছেন দেশগুলোর অর্থমন্ত্রীরা। গত ক’দিনের টানা আলোচনার পর বৃহস্পতিবার রাতে ইউরোগ্রুপের চেয়ারম্যান মারিয়ো সেন্টেনো নতুন এ ঘোষণা দিয়েছেন। বিবিসি।

গেল বছরের ডিসেম্বরের শেষদিকে চীনের উহানে শনাক্ত হওয়ার পর নভেল করোনাভাইরাস চীন, ইরানের পর ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন হাজারে হাজারে আক্রান্ত হওয়ার পাশাপাশি হাজারো প্রাণও কেড়ে নিচ্ছে প্রাণ সংহারক এই ভাইরাস।

ইউরোপের ইতালিতেই বিশ্বের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষের মৃত্য হয়েছে। এই মহাদেশে আরেক দেশ স্পেনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে, গত বৃহস্পতিবার পর্যন্ত দেড় লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা পেরিয়ে গেছে ১৫ হাজার।

ফেব্রুয়ারিতে মহামারীর আখ্যা পাওয়া করোনাভাইরাস থমকে দিয়েছে বৈশ্বিক অর্থনীতি। ১৯৩০ সালের মহামন্দা পরবর্তী সময়ে এবারই বিশ্বের অর্থনীতি সবচেয়ে ভয়াবহ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্ক করেছেন।

বিবিসি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তায় প্রণোদনার বিষয়ে একমত হলেও ব্রাসেলসের আলোচনায় ইউরোপের মন্ত্রীরা ফ্রান্স ও ইতালির প্রস্তাবিত ইউরোবন্ড চালুর বিষয়ে এক হতে পারেননি। আবার প্রণোদনায় যে পরিমাণ অর্থের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা ইউরোপের সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) চাহিদার চেয়েও কম।

তবে ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লেমেয়ার নতুন এ প্রণোদনা প্যাকেজকে স্বাগত জানিয়ে একে ইউরোপীয় ইউনিয়নের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিকল্পনা বলে মন্তব্য করেছেন। ইউরোপ যে সিদ্ধান্ত নিয়েছে এর ফলে তারা সংকটের ভার নিতে প্রস্তুত বলেও জানিছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT