দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
দেশে করোনায় আরও ৬ জনের মৃত্যু,  মোট মৃত্যু ২৭ জন : নতুন আক্রান্ত  ৯৪ জন,  মোট আক্রান্ত ৪২৪ জন

দেশে করোনায় আরও ৬ জনের মৃত্যু,  মোট মৃত্যু ২৭ জন : নতুন আক্রান্ত  ৯৪ জন,  মোট আক্রান্ত ৪২৪ জন

হেলথ ডেস্ক, ১০ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নভেল করোনাভাইরাসে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ জন। এছাড়া আরও ৯৪ জনের শরীরে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর ফলে দেশে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা একলাফে বেড়ে ৪২৪ জন হয়েছে।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, জেলা ভিত্তিক সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছেন ঢাকায় ও নারায়াণগঞ্জে।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন শনাক্তদের মধ্যে ৩৭ জন ঢাকার। নারায়ণগঞ্জের ১৬ জন। বাকিরা বিভিন্ন জেলার। আর মৃত ছয়জনের মধ্যে ৫ জন পুরুষ, একজন নারী। এদের তিনজন ঢাকার, দুজন নারায়ণগঞ্জের এবং একজন পটুয়াখালীর।

নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৬৯ জন, নারী ২৫ জন। ১০ বছরের নিচে ৪ জন, ১১-২০ এর মধ্যে ৬, ২১-৩০ এর মধ্যে ১২ জন, ৩১-৪০ এর মধ্যে ২৯, ৪১-৫০ এর মধ্যে ১৬ জন, ৫১-৬০ এর মধ্যে ১৪ এবং বাকিরা ষাটোর্ধ্ব।

ফ্লোরা বলেন, গতকালের চেয়ে আক্রান্তের সংখ্যা কিছু কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৯৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১ হাজার ১৮৪টি। সব মিলিয়ে নমুনা পরীক্ষা হয়েছে ৭ হাজার ৩৫৯টি। নতুন নমুনা পরীক্ষায় ৯৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন।

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের রোগী বাংলাদেশে প্রথম শনাক্ত হয় গত মাসের ৮ তারিখে। এর পর থেকে সংকরমণ ধীরে ধীরে বেড়েই চলছে।

এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসের মহামারি যেন থামছেই না। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে গাছের পাতার মতো ঝরছে প্রাণ। গত একদিনে সাত হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস। একই সময়ে আক্রান্ত হয়েছেন প্রায় নব্বই হাজার মানুষ। শুক্রবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ৭২২ জনে এবং আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৩ হাজার ৭১৯ জন। অপরদিকে ৩ লাখ ৫৬ হাজার ৬৫৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT