দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ত্রাণ চোরদের প্রয়োজনে মোবাইল কোর্টে শাস্তি দেয়া হবে : বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ত্রাণ চোরদের প্রয়োজনে মোবাইল কোর্টে শাস্তি দেয়া হবে : বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা, ১২ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): করোনার মহামারীর মধ্যে যারা ত্রাণ চুরি করছে তাদের কোনো ক্ষমা হবে না- এমন হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সরকারের দেয়া সহায়তা ত্রাণ কর্মসূচিতে কেউ চুরি করলে প্রয়োজনে মোবাইল কোর্ট বসিয়ে তাৎক্ষণিক শাস্তি দেয়া হবে। বিচার পরে দেখা যাবে। আজ রবিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিভিন্ন জেলার সঙ্গে কথা বলার সময় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শেখ হাসিনা বলেন, অত্যন্ত দুঃখের বিষয় কয়েকটি খবর এসেছে। আমরা সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করছি। সেই সহায়তায় যারা অনিয়ম দুর্নীতি করার চেষ্টা করবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। প্রয়োজনে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট বসিয়ে তাদের বিচার করা হবে।

সম্প্রতি ত্রাণ চুরি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এটা (ত্রাণ চুরি) ক্ষমার যোগ্য নয় এবং এটা আমরা ক্ষমা করবো না। আমি অত্যন্ত দুঃখিত কয়েকটা খবর এই ধরনের বেরিয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে বা দুর্গত মানুষকে দেওয়ার জন্য যে খাদ্য শস্য দেওয়া হয়েছে, চাল দেওয়া হয়েছে সেখান থেকে যারা দুর্নীতি করার চেষ্টা করেছেন এবং কিছু ধরা পড়েছে, আশা করি, যারাই এ রকম করবে সবাই ধরা পড়বে। তাদের কিন্তু কোনো ক্ষমা নেই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রত্যেকের নিজের একটা আন্তরিকতা থাকতে হবে। বিশেষ করে আমরা যারা রাজনীতি করি আমাদের আরও বেশি দায়িত্ববোধ থাকতে হবে। যারা সরকারি বেতন পাচ্ছেন, জনগণের ট্যাক্সের টাকায়। কাজেই প্রত্যেকে আন্তরিকভাবে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘যাদের আমরা দায়িত্ব দিয়েছি তারা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। কিন্তু তার মধ্যে এই সামান্য দুই একটা ঘটনা আমাদের অত্যন্ত কষ্ট দেয়। এটা খুবই ঘৃণ্য কাজ। কেউ এটা করবেন না। এই ধরনের দুর্নীতি আমরা কোনোদিন বরদাস্ত করব না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT