দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আমাদের নড়াইলে একটি আইসিইউয়ের ব্যবস্থা করুন মাননীয় প্রধানমন্ত্রী : বললেন, মাশরাফি

আমাদের নড়াইলে একটি আইসিইউয়ের ব্যবস্থা করুন মাননীয় প্রধানমন্ত্রী : বললেন, মাশরাফি

হেলথ ডেস্ক, ১২ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): বাংলাদেশে হু হু করে বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। এই ভাইরাস মোকাবেলার জন্য বাংলাদেশে এখন সাধারণ ছুটি চলছে। করোনা আতঙ্কে ঘর থেকে বের হতে পারছে না মানুষ। যার ফলে বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। এমন পরিস্থিতিতে দরিদ্র জনগোষ্ঠীর জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিভিন্ন জেলার সঙ্গে কথা বলেন। এসময় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। তিনি তার এলাকায় করোনা মোকবেলা পরিস্থিতি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। তিনি নড়াইলে আইসিইউ সুবিধা চালু করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।

মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রতিটি ইউনিয়নে ২২-২৩ জনের কমিটি করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে প্রকৃত অর্থে যাদের ত্রাণের প্রয়োজন তারা আশা করি পেয়ে যাবে। মাননীয় জেলা প্রশাসকের নেতৃত্বে কাজ চলছে। আমাদের পুলিশ সুপার অক্লান্ত পরিশ্রম করছেন। আমি আপনার মাধ্যমে বাংলাদেশের পুরো পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানাই।’

তিনি আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, নড়াইলের প্রতি আপনার নজর সবসময় আছে। নড়াইল সদর হাসপাতালের উন্নয়নের জন্য ইতোমধ্যে আপনার দপ্তর থেকে চিঠি এসেছে। আপনি জানেন যে, আমাদের ২৫০ বেডের কাজ চলছে। বর্তমানের এই সংকটকালে আপনি যদি জেলা পর্যায়ের হাসপাতালে আইসিইউ করার সিদ্ধান্ত নেন তাহলে আমাদের নড়াইলে একটি আইসিইউয়ের ব্যবস্থা করবেন। তাহলে আমরা আরো সফলভাবে এই সংকট মোকাবেলা করতে পারব বলে মনে করি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT