দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
কনভেনশন সিটি বসুন্ধরা’ আগামী ১৫ দিনের মধ্যে হাসপাতাল হচ্ছে

কনভেনশন সিটি বসুন্ধরা’ আগামী ১৫ দিনের মধ্যে হাসপাতাল হচ্ছে

ঢাকা, ১২ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): করোনাভাইরাসের চিকিৎসায় আগামী ১৫ দিনের মধ্যে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)- কে হাসপাতালের রুপ দিতে চায় সরকারের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তবে, ৫০০০ বেডের জায়গা থাকলেও আপাতত ২০০০ বেড করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর বাইরে হবে ৭১ বেডের আইসিইউ ইউনিট। এ লক্ষ্যে প্রয়োজনীয় সরঞ্জাম কেনা শুরু হয়ে গেছে। কিছু মালামাল বিদেশ থেকে আনার প্রয়োজন পড়ায় কিছুটা বিলম্ব হচ্ছে। আজ রবিবার আইসিসিবিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঢাকা বিভাগীয় নির্বাহী প্রকৌশলী মো. মাছুদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন আইসিসিবির প্রধান নির্বাহী জসিম উদ্দিন।

মাছুদুল আলম বলেন, বেড চলে আসবে। পার্টিশনের মালপত্র চলে আসবে। ৭১ বেডের আইসিইউ হচ্ছে, যার অনেক সরঞ্জাম বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। এই সময়ে বিদেশ থেকে আনা অনেক কঠিন। সব মিলে ১৫ দিনের মধ্যে আমরা পূর্ণাঙ্গ হাসপাতাল করার চেষ্টায় আছি।

বসুন্ধরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তারা পুরো কনভেনশন সিটি হাসপাতালের জন্য ছেড়ে দিয়েছে। যে এক্সপো জোনে হাসপাতালের মূল অবকাঠামো হবে সেটার দৈনিক ভাড়া ৪৫ লাখ টাকা, যা বসুন্ধরা নিচ্ছে না।

জসিম উদ্দিন বলেন, এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে। হাসপাতালের জন্য অতিরিক্ত ওয়াস ক্যাপাসিটি প্রয়োজন হবে, আমরা সে কাজ শুরু করে দিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT