দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মানুষকে পেটানোর অভিযোগে টাঙ্গাইলের সেই কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

মানুষকে পেটানোর অভিযোগে টাঙ্গাইলের সেই কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

টাঙ্গাইল, ১৩ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): করোনা প্রাদুর্ভাবের মধ্যে ঘরের বাইরে বের হওয়া কিছু মানুষকে পেটানোর অভিযোগে টাঙ্গাইল পৌরসভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর আমিনুর রহমান আমিনের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। আজ সোমবার টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলাকারী আইনজীবী জে আর খান রবিন বলেন, মারধরের ক্ষমতা কোনো জনপ্রতিনিধির নাই। আইন অমান্য করে কাউন্সিলর যেসব মানুষকে পিটিয়েছেন তা শাস্তিযোগ্য অপরাধ। এরকম সব জনপ্রতিনিধি সাধারণ মানুষকে পেটালে সেটি ট্রেডিশন হয়ে দাঁড়াবে। যা বেআইনি। এজন্য সচেতন নাগরিক হিসেবে আমি মামলা করেছি।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের বলেন, মানুষ পেটানোর অভিযোগে আমিনুর রহমান আমিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জেআর খান রবিন। এখন তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

গত ৭ এপ্রিল টাঙ্গাইলের কাউন্সিলর আমিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই ভিডিওটি নিয়ে সমালেচনার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায়, আমিন দলবলসহ বাজারে গিয়ে লোকজনকে কোনো কিছু জিজ্ঞেস না করেই লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছেন। আগ বাড়িয়ে তার এই মারপিটের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সমলোচনার মুখে তিনি অবশ্য ক্ষমাও চেয়েছিলেন।

এমন কাজ করার পেছনে তিনি যুক্তি দেখান- টাঙ্গাইলের মানুষ অপ্রয়োজনে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করছিল। এ কারণে আবেগে তিনি রাস্তায় নেমে লাঠিপেটা করেছেন। এতে ব্যক্তি উদ্দেশ্য হাসিলের কিছু ছিল না।

করোনা পরিস্থিতিতে নিষেধ অমান্য করে ঘরের বাইরে বের হওয়া মানুষদের পেটানোর অভিযোগে টাঙ্গাইল পৌরসভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর আমিনুর রহমান আমিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি একটি আইনি নোটিশ পাঠানো হয়। গত ৯ এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী জে আর খান রবিন ই-মেইলের মাধ্যমে পুলিশের মহাপরিদর্শক, টাঙ্গাইলের পুলিশ সুপার, টাঙ্গাইল সদর থানার ওসি এবং পৌরসভার মেয়রকে ওই নোটিশ প্রেরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT