দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
করোনায় আক্রান্ত ডাক্তার-নার্সসহ ৯ জন : মগবাজারের ইনসাফ হাসপাতাল লকডাউন

করোনায় আক্রান্ত ডাক্তার-নার্সসহ ৯ জন : মগবাজারের ইনসাফ হাসপাতাল লকডাউন

হেলথ ডেস্ক, ১৪ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): রাজধানীর মগবাজার ইনসাফ আল বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের দুই ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ মোট নয়জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই ঘটনার পর পুরো হাসপাতালটি লকডাউন করে দিয়েছে পুলিশ। এছাড়া হাসপাতালটির সাড়ে তিনশ স্টাফকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোহাম্মদ গোলাম আজম ও হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন।

হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা বলেন, ‘আমাদের দুজন চিকিৎসক, ছয়জন নার্স ও একজন রিসিপশনিস্ট আক্রান্ত হয়েছেন। গতকাল এবং আজ পরীক্ষার ফলাফলে তারা জানতে পারেন করোনা পজিটিভ। এই ঘটনার পর আমাদের সাড়ে তিনশ স্টাফকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।’

এর আগে হাসপাতালে একজন রোগীর মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গিয়েছিল। পরবর্তী সময়ে একজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর মধ্যে সংক্রমণ পাওয়া যায়।

হাসপাতালে রোগী আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ভেতরে কোনো রোগী নেই। গতকালই আমরা সবাইকে রিলিজ দিয়েছি।’

এদিকে ওসি বলেন, সকালে বিষয়টি জানতে পেরে আমরা হাসপাতালের ভবনটি লকডাউন করে দিয়েছি। সেখান থেকে কেউ বাইরে যেতে পারবে না, বাইরে থেকে সেখানে কেউ ভেতরে যেতে পারবে না।

মঙ্গলবার আইইডিসিআরের তথ্য অনুযায়ী, প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট ৪৬ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে অচেনা ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন আরও ২০৯ জন। তাদের নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০১২ জনে।

গত মাসের ৮ তারিখে দেশে প্রথমবারের মতো কারও দেহে সংক্রমণ ধরা পড়ার পর একদিনে আক্রান্তের এটাই সর্বোচ্চ সংখ্যা। এছাড়া মৃত্যুর সংখ্যাতেও এটা একদিনে সর্বোচ্চ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT