দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু-আক্রান্তের রেকর্ড

বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু-আক্রান্তের রেকর্ড

হেলথ ডেস্ক, ১৪ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): গত ২৪ ঘণ্টায় দেশে ২০৯ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া নতুন করে মৃত্যু হয়েছে আরো ৭ জনের। এ যাবৎ একদিনে মৃত্যু  ও আক্রান্তের সংখ্যা এটাই সর্বোচ্চ। তাছাড়া ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষাও সবচেয়ে বেশি হয়েছে। আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় নতুন ২০৯সহ মোট আক্রান্তের সংখ্যা ১০১২ জন। এছাড়া মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৬ জনে। তবে নতুন করে কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাননি।  তিনি আরো বলেন, ২৪ ঘণ্টায় ১ হাজার ৯শ ৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ধীরে ধীরে সংখ্যা বাড়লেও গত কয়েকদিনে তা কয়েকগুণ হয়েছে।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটি এখন সারাবিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে। এখন পর্যন্ত বিশ্বব্যাপি ১৯ লাখ ৩০ হাজারের বেশি আক্রান্ত হয়েছেন। এছাড়া মৃত্যু হয়েছে এক লাখ ১৯ হাজারেরও বেশি । তবে সাড়ে চার লাখের মতো রোগী এরই মধ্যে সুস্থ হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT