দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত

সিলেটে করোনা উপসর্গ নিয়ে ১০ জন ভর্তি

হেলথ ডেস্ক, ১৪ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): সিলেটে করোনা উপসর্গ নিয়ে হাতপাতালে ভর্তি ১০ জন। সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হয়েছেন তারা। এ কারনে তাদের আইসোলেশনে রাখা হয়েছে। পর্যাক্রমে হচ্ছে করোনা ভাইরাস পরীক্ষাও। তবে- সোমবার দিন ও রাতে মিলে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৭৯ জনের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে। এদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। অথ্যাৎ কেউ করোনা আক্রান্ত নয়।

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল হচ্ছে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতাল। এই হাসপাতালে বর্তমানে সুনামগঞ্জের একজন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। সোমবার পর্যন্ত হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন ৭ জন রোগী। রাতের মধ্যে আরো ৩ জন রোগী ভর্তি হয়েছেন। এ হাসপাতালে এখন করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১০ জন।

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসক সুশান্ত কুমার মহাপাত্র জানিয়েছেন- হাসপাতালে রাতে করোনার উপসর্গ থাকায় নতুন করে তিন জনকে ভর্তি করা হয়েছে।  এ পর্যন্ত ভর্তি থাকা রোগিদের মধ্যে ৫ জন নারী ও ৫ জন পুরুষ।

এদিকে- ওই হাসপাতালে ভর্তি থাকা করোনা আক্রান্ত প্রসূতি মহিলা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা জানিয়েছেন। তার অবস্থা স্থিতিশীল। তবে- নবজাতককে রাখা হয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। তার করোনা পরীক্ষা করা হবে জানিয়েছেন চিকিৎসকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT