দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ভারতে বাদুড়ের শরীরে মিলল করোনা ভাইরাস

ভারতে বাদুড়ের শরীরে মিলল করোনা ভাইরাস

হেলথ ডেস্ক, ১৫ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): করোভাইরাসের ভয়ে কাঁপছে বিশ্ব। চীনের উহান থেকে শুরু হওয়া এই ভাইরাস কিসের মাধ্যমে ছড়িয়েছে তা নিয়ে এখনো সন্দিহান গবেষকরা। এমন অবস্থায় ভারতে বাদুড়ের শরীরে মিলেছে করোনাভাইরাস। কেরালা, হিমাচল, পুদুচেরি ও তামিলনাড়ুর বাদুড়ের শরীরে করোনাভাইরাস মিলেছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর)।

তবে ভারতের বাদুড়ের শরীরে পাওয়া করোনাভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই বলে আইসিএমআর এর পক্ষ থেকে জানানো হয়েছে। তারা জানিয়েছেন, বাদুড়ের শরীরে পাওয়া ভাইরাসকে ব্যাট করোনাভাইরাস হিসেবে উল্লেখ করা হয়। এই ভাইরাস মানব শরীরে সংক্রমণের কোনো আশঙ্কা নেই। ইন্ডিয়ান জার্নাল অফ মেডিক্যাল রিসার্চ এই গবেষণা প্রকাশিত হয়েছে।

দু’ধরনের প্রজাতির বাদুড়ের শরীরে ভাইরাস পাওয়া গিয়েছে বলে ওই গবেষণায় জানানো হয়েছে। ভারতে প্রায় ১১৭ প্রজাতির বাদুড় দেখা যায়। তাদের মধ্যে আবার ১০০টি উপ-প্রজাতি রয়েছে।

গত ১৩ এপ্রিল প্রকাশিত ইন্ডিয়ান জার্নাল অফ মেডিক্যাল রিসার্চ পত্রিকায় প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, ‘বাদুড়ের দেহে করোনাভাইরাসের সন্ধান করতে আমরা ২০১৮ ও ২০১৯ সালে পি. মেডিয়াস ও রুসেটাস প্রজাতির বাদুড়দের বেছে নিই বিভিন্ন রাজ্য থেকে। কেরালা, কর্নাটক, চণ্ডীগড়, গুজরাট, ওডিশা, পাঞ্জাব ও তেলেঙ্গানা থেকে পেট্রপাস এসপিপি প্রজাতির বাদুড়ের দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করে দেখা যায়, বাদুড়ের দেহ থেকে সংগহীত সোয়্যাবে ৯৩.৬৯ শতাংশ থেকে ৯৩.৯০ শতাংশ করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে।’

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, গুহার ভেতরে থাকা বাদুড় নিয়ে উহানে গবেষণা করছিল চীন। সেখান থেকেই কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়েছে। তাদের দাবি উহান ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে চলছিল সেই গবেষণা। ওই বাদুর ধরে আনা হয়েছিল হাজার মাইল দূর থেকে আর গবেষণার পেছনে অর্থ দিয়েছিল মার্কিন সরকার।

তবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে অনেক দাবি উঠেছে। যার কোনোটার পক্ষেই খুব বেশি যুক্তি-প্রমাণ উপস্থাপন করতে পারেননি কেউ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT