দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বেতন ও বকেয়ার দাবিতে সড়কে গার্মেন্টস শ্রমিকরা

বেতন ও বকেয়ার দাবিতে সড়কে গার্মেন্টস শ্রমিকরা

ঢাকা, ১৫ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): বেতন ও বকেয়ার দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। সরকারের নির্দেশনা অনুযায়ী আজ বুধবারের মধ্যে তাদের বেতন পরিশোধ না করায় বৃষ্টি ও করোনা সংক্রমণ উপেক্ষা করেই তারা সড়কে নামেন। আজ সকালে মিরপুর, বাড্ডা, ভাষানটেসহ বিভিন্ন রাস্তা বন্ধ করে তাদের বিক্ষোভ করতে দেখা যায়।

মালিকপক্ষের আশ্বাসে কয়েকটি গার্মেন্টেসের কর্মীরা সড়ক ছাড়লেও দুপুরে দেখা গেছে মিরপুরে রাস্তায় অবস্থান রয়েছে অনেকের। এর আগে মঙ্গলবারও বেতন ভাতা আদায়ে রাস্তায় অবস্থান করেন তারা। এতে যানজটের কবলে পড়েছে জরুরি সেবাদানকারী পরিবহনগুলো।

শ্রমিকরা জানান, সকালে তারা বকেয়া বেতন নিতে এসেছিলেন। কিন্তু এসে দেখেন মালিকরা উধাও হয়ে গেছে। তাই নিরুপায় হয়ে রাস্তায় নেমেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে ভাষানটেক থানার কাফরুল এলাকার মিনি সুপার মার্কেটের পাশে চিটাগাং ফ্যাশন নামে একটি গার্মেন্টের শ্রমিকরা রাস্তা অবরোধ করেন। এক মাসের বেতন ও দুই মাসের ওভারটাইমের বকেয়া পরিশোধের দাবিতে বিক্ষোভ করছেন তারা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে কাফরুল ও ভাষানটেক থানা পুলিশ।

কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান জানান, চিটাগাং ফ্যাশন গার্মেন্টসটি ভাষানটেক থানায় পড়েছে। তবে শ্রমিকদের আন্দোলন বিক্ষোভ চলছে উভয় পাশের সড়কে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজিএমইএকে বিষয়টি জানানো হয়েছে।

অন্যদিকে বেতন-ভাতা দাবিতে মিরপুর থানার দারুসসালাম এলাকায় গার্মেন্টস শ্রমিক-কর্মচারীরা সকাল সাড়ে আটটা থেকে সড়ক অবরোধ করে রেখেছেন। কিন্তু মালিকপক্ষের কোনো সাড়া না পাওয়ায় এখনো রাস্তাতেই রয়ে গেছেন শ্রমিকরা।

এছাড়া দক্ষিণখান থানার উত্তরা বিমানবন্দর গোল চত্বর ও জসীম উদ্দীন এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করে রেদওয়ানটেক্স অ্যান্ড অ্যাপারেলস গার্মেন্টস শ্রমিকরা। পরে মালিকপক্ষের আশ্বাসে তারা সড়ক ছেড়ে দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT