দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
এবার কারওয়ান বাজারের একাংশ লকডাউন হলো

এবার কারওয়ান বাজারের একাংশ লকডাউন হলো

হেলথ ডেস্ক, ১৬ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): দুজন আড়তদারের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় রাজধানীর কারওয়ান বাজারের একটি অংশ লকডাউন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে ওয়াসা ভবনের উত্তর-পশ্চিম দেয়াল সংলগ্ন কাঁচামালের আড়ত লকডাউন করে পুলিশ ও সশস্ত্র বাহিনী। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবুল হাসনাত খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা বলেন, ‘দুজন আড়তদার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় কারওয়ান বাজারের একটা অংশ লকডাউন করা হয়েছে। এখন থেকে কাউকে বাইরে যেতে দেওয়া হবে না আবার কেউ বাজারে ঢুকতে দেওয়া হবে না।’

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে রেকর্ড দশজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬০ জনে। একই সময়ে নতুন করে রেকর্ড ৩৪১ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে। আর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫৭২ জনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT