দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
গোপালগঞ্জে ৭ পুলিশসহ আরও ৮ জনের শরীরে করোনা শনাক্ত : বলেছেন, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ

গোপালগঞ্জে ৭ পুলিশসহ আরও ৮ জনের শরীরে করোনা শনাক্ত : বলেছেন, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ

হেলথ ডেস্ক, ১৬ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  গোপালগঞ্জে আরও সাত পুলিশ সদস্যসহ আটজনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় ১০ পুলিশসহ মোট ১৭ জন করোনায় আক্রান্ত হলেন। গতকাল নতুন আক্রান্ত সাত পুলিশ সদস্যসহ বাহিনীটির আক্রান্ত ১০ সদস্যই মুকসুদপুর থানার। এছাড়া গতকাল আক্রান্ত হওয়া অন্যজনের বাড়ি কোটালিপাড়ায়। আজ বৃহস্পতিবার জেলার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ পর্যন্ত জেলা থেকে ২২০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৬৭ জনের রিপোর্ট এসেছে। তাদের মধ্যে ১৭ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে। বাকিদের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।

এ নিয়ে জেলার মুকসুদপুরে ১০ পুলিশ সদস্য, সদর উপজেলায় তিনজন, টুঙ্গিপাড়া উপজেলায় তিনজন এবং কোটালিপাড়া উপজেলায় একজনের শরীরে করোনাভাইরাস পজেটিভ ধরা পড়েছে।

আক্রান্তদের জেলা ও উপজেলা পর্যায়ে আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের শারীরিক অবস্থা ভালো বলেও জানান সিভিল সার্জন নিয়াজ।

এদিকে করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত জেলায় তিন নারীর মৃত্যূ হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT