দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
শেরপুরে করোনা আক্রান্ত দুই নারী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

শেরপুরে করোনা আক্রান্ত দুই নারী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

হেলথ ডেস্ক, ১৬ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন শেরপুরে প্রথম করোনা আক্রান্ত দুই নারী। আক্রান্ত হওয়ার ১১ দিন পর তারা সুস্থ হলেন। আজ বৃহস্পতিবার দুপুরে ওই দুই নারীকে জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে অ্যাম্বুলেন্সে তাদের নিজ নিজ বাড়ি পাঠানোর ব্যবস্থা করে জেলা স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন ডা. এ কে এম আনোয়ারুর রউফ জানান, করোনা আক্রান্ত ওই দুই নারীর মধ্যে একজন শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া খোদেজা বেগম ও আরেকজন সদর উপজেলার মধ্যবয়রা এলাকার গৃহিনী শাহিনা বেগম। গেল ৫ এপ্রিল ওই দুইজন জেলায় প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হন। ওই দিনই আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী তাদের সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। এছাড়া তাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে চিকিৎসা দেওয়া হয়।

পরপর তিনবার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস নেগেটিভ আসায় তারা সুস্থ বলে নিশ্চিত হওয়া যায়। আর ওই দুইজনের বাড়ি ফেরার মধ্যদিয়ে জেলায় এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সাতজনে নেমে এলো।

এ সময় শাহিনা বেগম ও খোদেজা বেগম উপস্থিত সংবাদকর্মীদের বলেন, চিকিৎসা চলাকালে জেলা হাসপাতালের চিকিৎসক, নার্স, আয়া ও ওয়ার্ডবয়রা আমাদের যথেষ্ট সেবা দিয়েছেন। তারা মৃত্যু ঝুঁকি জেনেও চিকিৎসা দিতে পিছপা হননি। যে কারণে আজ আমরা বাড়ি ফিরে যেতে পারছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT