দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
অমানবিক বাড়িওয়ালারা সাবধান : বলেছেন, দুদক চেয়ারম্যান

অমানবিক বাড়িওয়ালারা সাবধান : বলেছেন, দুদক চেয়ারম্যান

ঢাকা, ১৬ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): যারা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অমানবিক আচরণ করছেন এমন বাড়িওয়ালাদের সাবধান হতে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, ‘অমানবিক আচরণকারী চিকিৎসকরা সাবধান। যারা চিকিৎসাখাতে কাজ করা ভাড়াটিয়াদের নিগৃহীত করছেন, বের করে দিতে চাইছেন তাদের সম্পদের অনুসন্ধান করবে দুদক।’

ইকবাল মাহমুদ বলেন, ‘আমাদের কাছে বেশ কিছু অভিযোগ এসেছে, বিভিন্ন জায়গায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বাসা থেকে বের করে দেওয়া হচ্ছে। কোথাও আবার বাসা থেকে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করছেন। আমরা যদি সুনির্দিষ্টভাবে অভিযোগ পাই তাহলে আইনানুগ ব্যবস্থা নেবো।’

কী ধরণের ব্যবস্থা নেওয়া হতে পারে জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, ‘অভিযুক্ত বাড়িওয়ালাদের বিরুদ্ধে দুদকের সব ধরণের আইনের প্রয়োগ করা হবে। কোনোভাবেই এই মুহূর্তে আমাদের স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে কোনো ধরণের অন্যায় বরদাস্ত করা হবে না।’ দুর্নীতি দমনে নিয়োজিত রাষ্ট্রীয় সংস্থার প্রধান বলেন, ‘কেউ যদি মনে করে আজকের দিনই শেষদিন, না আজকের দিন শেষদিন নয়, সামনে আরও দিন আছে। আমরা নোট রাখছি। তিনি (বাড়িওয়ালা) যে সম্পত্তি তৈরি করলেন, কীভাবে বাড়ি তৈরি করলেন, আমরা তার সম্পত্তির হিসাব চাইতে পারি। আমাদের সবারই উচিত ডাক্তার সম্প্রদায় বা যারা রাষ্ট্রীয় চিকিৎসা সেবায় নিয়োজিত তাদের সবাইকে সর্বাত্মক সহযোগিতা করা।’

করোনা আক্রান্ত হওয়ায় এরই মধ্যে বিভিন্ন এলাকায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বিভিন্ন বাড়ির মালিকদের রুঢ় আচরণের বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হয়েছে। হাসপাতালে চাকরি করায় ভাড়াটিয়াকে বাড়িতে ঢুকতে না দেওয়া বা বাড়ি ছাড়তে চাপ সৃষ্টির অভিযোগ আছে। ময়মনসিংহে কোভিড-১৯ পজেটিভ এক নারী চিকিৎসককে এলাকা থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি করেছে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বৃহস্পতিবার সকালে নয়টি জেলার মাঠ প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে বিষয়টিকে অমানবিক বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে অনেক সময় অমানুষে পরিণত হয়। কীভাবে একজন মানুষকে বের করে দিবেন। বা একজন ডাক্তার সে যদি অসুস্থ হলো তাকেও এলাকা থেকে বের করে দিতে হবে? এই ধরনের ঘটনা কেন বাংলাদেশে ঘটবে। বাংলাদেশের মানুষকে তো এত অমানবিক হওয়ার কথা না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT