দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সোহরাওয়ার্দী মেডিকেলের সামনে সেনা ট্রাক উল্টে একজনের মৃত্যু : ২১ সদস্য আহত

সোহরাওয়ার্দী মেডিকেলের সামনে সেনা ট্রাক উল্টে একজনের মৃত্যু : ২১ সদস্য আহত

ঢাকা, ১৬ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিপরীত দিক থেকে আসা একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় পড়েছে সেনাবাহিনীর কনভয়ের একটি ট্রাক। এতে একজন সেনা সদস্য নিহত হয়েছেন। তার নাম প্রিন্স। ওই ঘটনায় আহত হয়েছেন আরও ২১ সেনা সদস্য। তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেনা সদস্যরা সাভার সেনানিবাস থেকে মুন্সিগঞ্জের জাজিরা যাচ্ছিলেন। বৃহস্পতিবার বিকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে সকালে সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘দুর্ঘটনার পরপরই ১৪ সেনা সদস্যকে তাদের এখানে চিকিৎসার জন্য আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল ও সম্মলিত সামরিক হাসপাতালে রেফার্ড করা হয়।’

প্রত্যক্ষদর্শী, উপস্থিত সেনা সদস্য ও পুলিশ জানায়, সকালে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে রঙ সাইড দিয়ে আসা এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে সেনা সদস্যদের বহনকারী গাড়িটি দুর্ঘটনায় পড়ে। গাড়িটি সড়ক বিভাজনের উপরে উঠে গেলে দুর্ঘটনাটি ঘটে।

আইএসপিআর জানায়, তিন টন ওজন বহনে সক্ষম ট্রাকটি সাভার সেনানিবাস থেকে মুন্সীগঞ্জের জাজিরা যাচ্ছিলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT