দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
ঘরে বসেই ১৫ মিনিটে করোনা টেস্টের কিট দেবে ব্রিটেন

ঘরে বসেই ১৫ মিনিটে করোনা টেস্টের কিট দেবে ব্রিটেন

হেলথ ডেস্ক, ১৭ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): ঘরে বসে মাত্র ১৫ মিনিটে কোভিড-১৯ পরীক্ষা করা যাবে এমন কিট আগামী দুই বা এক দিনের মধ্যে উন্মুক্ত করা হবে। তার পরেই এ টেস্ট কিট সাধারণ মানুষের হাতে পৌঁছানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে ব্রিটেনের গণস্বাস্থ্য দফতর (পিএইচই)।

ব্রিটিশ জনগণের কাছে এই কিট সরবরাহ করবে ব্রিটেন সরকার। করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ নিয়ে যারা সেলফ আইসোলেশনে আছেন তাদের বাড়িতে এ কিট পৌঁছে দেবে অ্যামাজন। এছাড়া এ কিট রাস্তার পাশে বিক্রি করারও ব্যবস্থা করা হবে। পিএইচইর ন্যাশনাল ইনফেকশন সার্ভিসের পরিচালক প্রফেসর শ্যারন পিকক এমপিদের বিজ্ঞান ও প্রযুক্তি কমিটির সভায় জানিয়েছেন, ব্যাপকভাবে করোনা পরীক্ষা আগামী সপ্তাহ থেকেই শুরু হয়ে যেতে পারে। পিকক জানিয়েছেন, এটি আশানুরূপ কাজ করবে কিনা সেটি যাচাই করবে অক্সফোর্ড ইউনিভার্সিটি। এ সপ্তাহেই এটি করা হবে। এরপর এটি পরীক্ষার জন্য স্বাস্থ্যকর্মীদের দেয়া হবে এবং এরপর পাবেন সাধারণ মানুষ।

গত মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছিলেন, যুক্তরাজ্য সরকার এরই মধ্যে ৩৫ লাখ টেস্ট কিট কিনেছে। আরো কয়েক লাখ কেনা হবে। তবে কবে থেকে এসব কিট সাধারণ মানুষকে দেয়া হবে সে ব্যাপারে তখন কোনো ইঙ্গিত তিনি দেননি। জানা গেছে, এই টেস্ট কিটটি খুবই সাধারণ এবং সহজ, বলতে গেলে প্রেগন্যান্সি টেস্টের মতো। আঙ্গুলের মাথা থেকে এক ফোঁটা রক্ত নেয়া হবে। এরপর ডিভাইসটি সেটি বিশ্লেষণ করে তাৎক্ষণিকভাবে ফলাফল জানাবে। মাত্র ১৫ মিনিটের মধ্যে করোনা টেস্ট করা যাবে।

অধ্যাপক পিকক আরো জানিয়েছেন, সাধারণ মানুষের ব্যবহারের জন্য কয়েক মিলিয়ন টেস্ট কিট কেনা হয়েছে। এ কিট একেবারে নতুন উদ্ভাবিত। আমাদের আগে নিশ্চিত হতে হবে যে, উদ্ভাবকদের কথা মতো এটি কাজ করে কিনা। এ সপ্তাহে এটি পরীক্ষায় উতরে গেলে আরো বিপুল পরিমান কিট কেনা হবে এবং সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হবে। ই-কমার্স জায়ান্ট অ্যামাজন এ কিট বিতরণে রাজি হয়েছে। তাছাড়া এটি ওষুধের দোকানেও পাওয়া যাবে। সূত্র : দ্য ইন্ডিপেন্ডেন্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT