দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
করোনা কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে জার্মানি

করোনা কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে জার্মানি

হেলথ ডেস্ক, ১৭ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে জার্মানি। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্প্যান এক ঘোষণায় এ তথ্য জানান। শুক্রবার দেয়া ওই বক্তব্যে তিনি বলেন, ইতিমধ্যে জার্মানিতে কমে এসেছে নতুন করে আক্রান্তের সংখ্যা। একইসঙ্গে, প্রতিদিন যে পরিমাণ মানুষ আক্রান্ত হচ্ছে তার থেকে বেশি মানুষ সুস্থ হয়ে উঠছে।

মিস্টার জেনস বলেন, লকডাউন কাজ করতে শুরু করেছে। আজকে পর্যন্ত হিসেব অনুযায়ী, মহামারি আমাদের নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে। দেশটির সর্বশেষ কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে করা এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি। তবে তিনি সাবধান করে দিয়ে বলেন, এখনো করোনা ভাইরাসের সংক্রমণকে হালকা করে দেখার সুযোগ নেই।

এদিকে, জার্মানির মহামারি নিয়ন্ত্রণ সংস্থার প্রকাশিত তথ্যেও স্বাস্থ্যমন্ত্রীর কথার প্রমাণ পাওয়া গেছে।

এতে দেখা গেছে যে, দেশটিতে মহামারিতে আক্রান্তের সংখ্যা ০.৭ এ নেমে এসেছে। অর্থাৎ, দেশটিতে এখন প্রতিজন আক্রান্ত ব্যক্তি মাত্র ০.৭ জনকে আক্রান্ত করছেন। তবে এখনো সেখানে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সঙ্গে বাড়ছে স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের ঘটনাও।

কিন্তু দেশটি ইতিমধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছে। সামাজিক দূরত্ব মানার বিষয়টি নিশ্চিত করে লকডাউন শিথিল করা হচ্ছে সেখানে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT