দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নবীগঞ্জে টিসিবির তেল-চিনি জব্দ, যুবলীগ নেতা সহ আটক ৫

নবীগঞ্জে টিসিবির তেল-চিনি জব্দ, যুবলীগ নেতা সহ আটক ৫

নবীগঞ্জ, ১৭ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): নবীগঞ্জ ইনাতগঞ্জ বাজারে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র ১৯৬ বোতল সয়াবিন তেল ও ৭৩ বস্তা চিনিসহ যুবলীগ নেতা আমান হোসেন এবং চার কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, ইনাতগঞ্জ বাজারের ব্যবসায়ী স্থানীয় লালাপুর গ্রামের হাজী হেলিম উদ্দিনের পুত্র যুবলীগ নেতা নোমান হোসেনকে অবৈধভাবে টিসিবির পণ্য সামগ্রী পাইকারী ও খুচরা কালো বাজারে বিক্রির অভিযোগে  নবীগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালায়। এসময় বিপুল পরিমান টিসিবি সোয়াবিন তৈল চিনিসহ পণ্য সামগ্রী উদ্ধার করা হয়। শুধু টিসিবি পণ্যই নয়, এসময় তার নিকট অবৈধ ভারতীয় সিগারেটও উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার চৌধুরীসহ দুই থানার পুলিশ সদস্যরা।

এ সময় কয়েক শতাধিক ভূক্তভোগী জনসাধারন প্রশাসনের উপস্থিতিতে ইনাতগঞ্জ বাজারে উপস্থিত হয়ে যুবলীগ নেতা ও ব্যবসায়ী নোমান হোসেনকে গ্রেফতারের  দাবিতে বিক্ষোভ করেন। বিক্ষোভ মিছিলটি ইনাতগঞ্জ পূর্ব বাজার থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। ইনাতগঞ্জ বাজারের সিমান্ত জগন্নাথপুর উপজেলার আলীগঞ্জ বাজার গুদাম থেকে জবন্দকৃত পণ্য সামগ্রী হচ্ছে, টিসিবির ৭৩ বস্তা চিনি,১৯৬ পিস সোয়াবিন তেল, চিনি পরিবর্তন করা ৬ বস্তা, টিসিবি চিনির খালি বস্তা ৯টি।

ইনাতগঞ্জ বাজারের ভিতরের ব্যবসা প্রতিষ্টান ও গুদাম থেকে জব্দ করা হয়- টিসিবির ৫লিটার সোয়াবিন তেল, টিসিবি, লেভেল ছাড়া চিনির খালি কার্টুন ৩টি, লেভেল ছাড়া ৫ লিটার সোয়াবিন তৈল।

এ সময় ব্যবসায়ী নোমান হোসেন এর  ভাইসহ ৫ জনকে আটক করে প্রশাসন। পরে নবীগঞ্জ থানার পুলিশ আটককৃতদের জগন্নাথপুর থানার নিকট হস্তান্তর করে । অভিযান এর খবর পেয়ে নোমান হোসেন পালিয়ে যায়।

আটককৃতরা হলো নোমানের ছোট ভাই আমান হোসেন (৩০), ৪ কর্মচারী হলো- জগন্নাথপুর উপজেলার আলীপুর গ্রামের নিতেশ রায়ের পুত্র লিংকন রায়(৩০), নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের তপথিবাগ গ্রামের ছমেদ মিয়ার পুত্র সিরাজ মিয়া(৪০), একই গ্রামের শফিক উদ্দিনের পুত্র আব্দুল কালাম, বটপাড়া গ্রামের কুতুব উদ্দিনের পুত্র আবুল কালাম (৪২)।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন,করোনা ভাইরাসের এই মহামারী পরিস্থিতিতে নিম্ন আয়ের ও অস্বচ্ছল দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের পণ্য সামগ্রী অবৈধ মজুদ এবং বিক্রির অভিযোগে যৌথ অভিযান পরিচালিত হয়।  এঘটনায় দুই থানায় মামলা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT