দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
কিশোরগঞ্জে করোনায় ২৪ ঘন্টায় আক্রান্ত ২৪, জেলায় মোট আক্রান্ত ৭৬ জন

কিশোরগঞ্জে করোনায় ২৪ ঘন্টায় আক্রান্ত ২৪, জেলায় মোট আক্রান্ত ৭৬ জন

হেলথ ডেস্ক, ১৮ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  কিশোরগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২৪ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে। এর আগে শুক্রবার পর্যন্ত জেলায় ১১ চিকিৎসকসহ মোট ৫২ জনের করোনা শনাক্ত হয়েছিল। ফলে এ নিয়ে কিশোরগঞ্জ জেলায় মোট ৭৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত হওয়া ৭৬ জনের মধ্যে একজন মারা যাওয়া ব্যক্তি রয়েছেন। তিনি করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মুসলিমপাড়া গ্রামের সেলিম মিয়া। গত ৬ই এপ্রিল মারা যাওয়া ওই ব্যক্তি ছিলেন জেলার প্রথম করোনা আক্রান্ত। মারা যাওয়া ওই ব্যক্তি গত ৯ই এপ্রিল জেলায় প্রথম করোনা শনাক্ত হওয়ার পর জেলায় করোনার বিস্তার শুরু হয়। মাত্র ৯ দিনের ব্যবধানে শনিবার পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ জনে। আজ শনিবার রাত ৮টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিশোরগঞ্জ জেলা থেকে শুক্রবার ৯৩ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ২৪ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। তাদের মধ্যে ২০ জন পুরুষ ও চারজন মহিলা। বাকি ৬৯ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। নতুন করোনা শনাক্ত হওয়া ২৪ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ৪ জন, হোসেনপুর উপজেলার ১ জন, করিমগঞ্জ উপজেলায় ৮ জন, তাড়াইল উপজেলায় ৫ জন, কুলিয়ারচর উপজেলায় ১ জন ও ভৈরব উপজেলায় ৫ জন রয়েছেন।

শনিবার ২৪ জন নতুন সনাক্ত হওয়ার পর এই সংখ্যা দাঁড়িয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলার ৮ জন, হোসেনপুর উপজেলার ২ জন, করিমগঞ্জ উপজেলায় ১৬ জন, তাড়াইল উপজেলায় ১১ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ৩ জন, কটিয়াদী উপজেলায় ২ জন, কুলিয়ারচর উপজেলায় ৭ জন, ভৈরব উপজেলায় ১৫ জন, নিকলী উপজেলায় ১ জন, বাজিতপুর উপজেলায় ২ জন, ইটনা উপজেলায় ৫ জন, মিঠামইন উপজেলায় ৩ জন ও অষ্টগ্রাম উপজেলায় ১ জন।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আরো জানান, শুক্রবার পর্যন্ত মোট ৩৭৪ জনের কোভিড-১৯ নমুনা পাঠানো হয়েছিল। তাদের মধ্যে মোট ৭৬ জনের করোনা পজেটিভ এবং বাকি ২৯৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এছাড়া শনিবার নতুন করে ১২৫ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT