দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জাতীয় সংসদে ডেপুটি স্পিকার হৃদয়গ্রাহী মোনাজাত করলেন

জাতীয় সংসদে ডেপুটি স্পিকার হৃদয়গ্রাহী মোনাজাত করলেন

ঢাকা, ১৮ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): করোনার প্রকোপের মধ্যে সাংবিধানিক বাধ্যবাধকতায় একাদশ সংসদের সপ্তম অধিবেশন শেষ হয়েছে মাত্র দেড় ঘণ্টায়। অল্প সময়ের এই অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ হাতেগোনা কয়েকজন কথা বলেন। সবার কথায় ছিল করোনা পরিস্থিতি প্রসঙ্গ। এছাড়া প্রয়াত সাংসদ, করোনায় মারা যাওয়াদের নিয়ে আনীত শোক প্রস্তাবের ওপর সংক্ষিপ্ত আলোচনার পর দোয়াও অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতির আদেশ পাঠের মাধ্যমে অধিবেশন সমাপ্ত ঘোষণার আগে ডেপুটি স্পিকার এটিএম ফজলে রাব্বী মিয়া শোক প্রস্তাবে উল্লিখিত সবার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। মোটামুটি দীর্ঘ হৃদয়গ্রাহী মোনাজাতের বেশিরভাগ ছিল করোনার মহামারি থেকে মুক্তি পেতে সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ। করোনাকে ‘গজব’ আখ্যা দিয়ে তিনি এর হাত থেকে বাংলাদেশসহ বিশ্ববাসীকে রক্ষা করতে আল্লাহর কাছে মিনতি করেন।

সংসদ অধিবেশনের শুরুর দিন শোক প্রস্তাবের পর মোনাজাতের রেওয়াজ রয়েছে। সংসদ সদস্যদের মধ্যে একেক সময় একেকজন এই মোনাজাত করেন। শনিবার শোক প্রস্তাব নিয়ে আলোচনার পর মোনাজাত করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া।

তবে অন্য সময়ের চেয়ে আজকের মোনাজাতটি ছিল বেশি ভাবগাম্বীর্যপূর্ণ। উপস্থিত সংসদ সদস্যদের সবাইকে কাতর হয়ে মোনাজাতে অংশ নিতে দেখা গেছে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দেয়া তার ভাষণে এই দুর্যোগ থেকে জাতিকে রক্ষা করতে সবাইকে বেশি বেশি দোয়ার আহ্বান জানান। মোনাজাতেও সরকারপ্রধানকে বেশ কাতরভাবে ‘আমিন’ ‘আমিন’ বলতে দেখা যায়।

মোনাজাতে ডেপুটি স্পিকার সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফসহ যেসব সাংসদ মারা গেছেন তাদের রুহের মাহফেরাত কামনা করেন। করোনার মহামারি থেকে জাতিকে রক্ষার আকুতি জানিয়ে তিনি বলেন, ‘আল্লাহ! গোনাহের কারণে যদি এই গজব দিয়ে থাকেন তাহলে আমাদের মাফ করে দেন। এই গজব থেকে রক্ষা করুন। আল্লাহ আপনি তো বলেছেন ‘কুন ফাইয়াকুন’ আপনি বলার সঙ্গে সঙ্গে সব হয়ে যায়। আপনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন।’ ব্যক্তিগত জীবনে ধার্মিক ডেপুটি স্পিকারকে মোনাজাতে বারবার আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়।

এদিকে ডেপুটি স্পিকারের মোনাজাতটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকে এই মোনাজাতের ভূয়সী প্রশংসা করছেন। জাতীয় এই দুর্যোগ মুহূর্তে তিনি মনের গভীর থেকে আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছেন বলে মন্তব্য করছেন অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT