দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
কাপাসিয়ায় স্বাস্থ্য কর্মকর্তাসহ মোট ৬২ জন করোনায় আক্রান্ত

কাপাসিয়ায় স্বাস্থ্য কর্মকর্তাসহ মোট ৬২ জন করোনায় আক্রান্ত

হেলথ ডেস্ক, ১৯ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  গাজীপুরের কাপাসিয়ায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম সরকারসহ মোট ৬২ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম সরকার এ তথ্য নিশ্চিত করেন।

এছাড়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং অফিসার ও উপ সহকারি কমিউনিটি মেডিকেল অফিসারসহ, স্বাস্থ্য বিভাগের মোট ৩২ জন আক্রান্ত হয়েছেন বলে জানান এই কর্মকর্তা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল ১ জন, ১১ এপ্রিল ১ জন, ১২ এপ্রিল ৯ জন, ১৪ এপ্রিল ৮ জন, ১৫ এপ্রিল ১৬ জন, ১৭ এপ্রিল ২৭ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। যা নিয়ে উপজেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬২ জনে পৌঁছেছে।

এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধিকাংশ স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হওয়ায় অনেকটা কমে গেছে নমুনা সংগ্রহের কাজ। করোনা আক্রান্তের সংখ্যা দ্রুতগতিতে বাড়ায় উপজেলাবাসীর মাঝেও দেখা দিয়েছে আতঙ্ক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম সরকার বলেন, আক্রান্তদের সকলকে প্রাথমিক অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে। পরবর্তী সময়ে তাদের শারিরীক অবস্থা বিবেচনা করে প্রয়োজন হলে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মো. আমানত হোসেন খান বলেন, কাপাসিয়ার মানুষকে ঘরে রাখার জন্য উপজেলা পরিষদ, প্রশাসন, থানা পুলিশ, সেনা সদস্যগণ নানাভাবে কাজ করছে। কিন্তু মানুষ কিছুতেই ঘরে থাকতে চাচ্ছে না। মানছে না সামাজিক দুরত্ব।

গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, কাপাসিয়ার এ প্রেক্ষাপটে বেশি সংখ্যক মানুষের করোনা পরীক্ষার জন্য ঢাকা থেকে স্বাস্থ্য বিভাগের একটি বড় টিম কাপাসিয়ায় যাবে। এজন্য নীতিগত সিদ্ধান্ত চুড়ান্ত হয়েছে। যার মাধ্যমে আরো বেশি সংখ্যক মানুষের করোনা পরীক্ষা করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT