দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
রূপগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার করোনাভাইরাসে আক্রান্ত

রূপগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার করোনাভাইরাসে আক্রান্ত

হেলথ ডেস্ক, ১৯ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ফারজানা আক্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। উনি কিছুদিন ধরে রূপগঞ্জে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে কর্মরত আছেন। এ কারনে উনার সাথে কর্মরত রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, সহকারী কমিশনার(ভূমি)সহ কর্তব্যরত কর্মকতা কর্মচারীদের কোয়ারেন্টাইণে থাকার নির্দেশ দিয়েছেন জেলা স্বাস্থ্য কর্মকর্তা। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈদ আল মামুন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাঈদ আল মামুন জানান, করোনা ভাইরাসে আক্রান্ত সহকারী কমিশনার ফারজানা আক্তার নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কর্মরত ছিলেন। তিনি সেখানে করোনাভাইরাস নমুনা সংগ্রহ ও করোনা রোগীদের নিয়ে কাজ করতেন। একসপ্তাহ আগে তিনি রূপগঞ্জে বদলী হয়ে আসেন। এখানে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সাথে কাজ করতেন।  উপজেলার বিভিন্ন এলাকায় করোনায় সচেতনায় ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বরত ছিলেন তিনি। পাশাপাশি নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসনের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সাথে প্রশাসনিক কাজকর্ম করে আসছিল।

এদিকে ৪দিন আগে ফারজানা আক্তারের প্রচন্ড জ্বর, সর্দি কাশি দেখা দেয়। শুক্রবার উনার নমুনা নারায়ণগঞ্জে পাঠানো হয়। শনিবার উনার করোনাভাইরাস(কোবিক-১৯) এর রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে উনি ডাক্তারের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। এছাড়া উনার সাথে কাজ করার সুবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, এসিল্যান্ডসহ উপজেলা  প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের হোম কেয়ারেন্টাইনে থেকে কাজ করার নিদের্শ দেন জেলা স্বাস্থ্য কর্মকর্তা। সোমবার তাদের নমুনা পরীক্ষার করা হবে বলে ডাঃ সাঈদ আল মামুন আরো জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT