দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সিলেটে করোনা আক্রান্ত ৩ জনের অবস্থা স্থিতিশীল

সিলেটে করোনা আক্রান্ত ৩ জনের অবস্থা স্থিতিশীল

হেলথ ডেস্ক, ১৯ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  সিলেটে হাসপাতালে ভর্তি থাকা করোনা আক্রান্ত ৩ রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে। এখনো কারো ভেন্টিলেশনের প্রয়োজন পড়েনি। তবে মাঝে-মধ্যে অক্সিজেন সাপোর্ট প্রয়োজন হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৭ জন রোগি। এর মধ্যে মারা গেছেন ২ জন। ৩ জন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে রয়েছেন সুনামগঞ্জের এক মহিলা, সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুরের দুই যুবক।

হাসপাতালের আবাসিক সার্জন সুশান্ত কুমার মহাপাত্র জানিয়েছেন- করোনা আক্রান্ত ৩ রোগির অবস্থা স্থিতিশীল রয়েছে। কারো এখনো ভেন্টিলেশনের প্রয়োজন হয়নি। তিনি জানান- তার হাসপাতালে করোনা সন্দেহে আরো ১০ জন ভর্তি রয়েছেন। রোববার করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে- সিলেটে বাড়ছে হোম কোয়ারেন্টিনে অবস্থানের সংখ্যাও। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে- সিলেটে কোয়ারেন্টিনে আছে ২৮৬৬ জন। এর মধ্যে সিলেটে ১৯৭, সুনামগঞ্জে ১২৩৮, হবিগঞ্জে ৮৭৮ ও মৌলভীবাজারে ৫৫৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে কোয়ারেন্টিনে গেছেন ১৪১ জন, আর কোয়ারেন্টিন মুক্ত হয়েছেন ১৯২ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT