দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ভারতে করোনা আক্রান্ত ১৬,১১৬, মৃত ৫১৯ এবং সম্পূর্ণ সুস্থ ২,০৫৩ জন : করোনা জাত-ধর্ম মানে না-বললেন, মোদি

ভারতে করোনা আক্রান্ত ১৬,১১৬, মৃত ৫১৯ এবং সম্পূর্ণ সুস্থ ২,০৫৩ জন : করোনা জাত-ধর্ম মানে না-বললেন, মোদি

হেলথ ডেস্ক, ২০ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  ‘ঈশ্বরকে অশেষ ধন্যবাদ, মোদি অবশেষে বুঝলেন, করোনা জাত-ধর্ম মানে না! আগে বুঝলে আরও বেশি উপকার হত না?’ ঠিক এভাবেই আক্রমণাত্মক ভাষায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিয়েছেন বলিউডের নামকরা পরিচালক অনুরাগ কাশ্যপ। সর্বশেষ খবর অনুযায়ী, ভারতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ১৬,১১৬। মৃতের সংখ্যা ৫১৯। আর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন ২,০৫৩ জন।

গতকালই মোদি এক টুইটে বলেছিলেন, করোনা ভাইরাস জাত-ধর্ম এসব মানে না। ভাইরাল সেই টুইটে তিনি আরও জানান, সময় এসেছে জাতি-ধর্ম ভুলে দেশের দুর্দিনে একাট্টা হয়ে লড়ার। মোদির সেই টুইটের জবাবেই আরেক টুইটে তাকে আক্রমণ করেন অনুরাগ।

প্রসঙ্গত শনিবার উত্তরপ্রদেশের একটি হাসপাতাল বিজ্ঞাপন দিয়েছিল, মুসলিমদের ক্ষেত্রে করোনা ভাইরাস পরীক্ষার পরেই ভর্তি করবে তারা। যা নিয়ে গোটা ভারতে তীব্র সমালোচনা শুরু হয়।

তার প্রেক্ষিতেই টুইট করেন মোদি। তিনি বলেন, করোনা ভাইরাস সবাইকে সমানভাবে আক্রমণ করে। কোভিড-১৯ জাতি, ধর্ম, বর্ণ, ভাষা দেখে আসে না। আমাদের প্রত্যুত্তর দেয়া উচিত একতা ও ভ্রাতৃত্বের বন্ধনে থেকে। আমরা সবাই এর বিরুদ্ধে একসাথে লড়বো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT