দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ফিরলেন ডি কক, চাপে দক্ষিণ আফ্রিকা

ফিরলেন ডি কক, চাপে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক, ৩০ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): জোফরা আর্চারের করা বলটা সামলতে পারেননি দক্ষিণ আফ্রিকার ওপেনার হাশিম আমলা। গিয়ে লাগে সোজা হেলমেটে। আঘাত পেয়ে মাঠ ছাড়েন তিনি। ৮ বল খেলে ৫ রান করে প্যাভেলিয়নে ফিরতে হয় তাকে। এরপর আমলার পরিবর্তে আসা মার্করামকে ১১ রানে ফেরান তিনি। আবার মার্করামের পরিবর্তে আসা অধিনায়ক ফাফ ডু প্লেসিকেও ৫ রানে ফেরান আর্চার। আর্চারের এই শুরুর ধাক্কা সামলিয়ে কুইন্টন ডি ককের ব্যাটে ভর করে রান তুলতে থাকে দক্ষিণ আফ্রিকা। তবে প্লাঙ্কেটের বলে ৬৮ রান করে ডি কক ফিরলে ফের চাপে পড়ে প্রোটিয়ারা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার চাই ৩১২ রান। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৪ ওভারে ১৩৫ রান করেছে তারা। ক্রিজে রয়েছেন ভ্যান ডার ডুসেন ৩৮ ও জেপি ডুমিনি ৩ রানে।

প্রথম ইনিংসে চার অর্ধশতকে ৩১১ রানের সংগ্রহ পায় স্বাগতিক ইংল্যান্ড। অর্ধশতকের দেখা পেয়েছেন জেসন রয়, জো রুট, এউইন মরগান ও বেন স্টোকস। স্টোকস সর্বাধিক ৮৯ রান করেন। অধিনায়ক মরগান করেছেন ৫৭ , জেসন রয় ৫৪, ৫১ করেছেন জো রুট। দক্ষিণ আফ্রিকার বোলাররা তুলে নেন ৮টি উইকেট। লুঙ্গি এনগিডি পকেটে পুরেন ৩টি উইকেট। এছাড়াও ইমরান তাহির ও কাগিসো রাবাদা ২টি করে ও আন্দিলে ফেহলুকাওয়ো পান ১টি উইকেট।

বাংলাদেশ সময় সাড়ে ৩ টায় শুরু হয় ম্যাচটি। এদিন গতি তারকা ডেল স্টেইনকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। তাতে অবশ্যই মূল একাদশে পরিবর্তন আসবে, তা আগেই জানিয়ে দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসি। তিনি বলেন, স্টেইনের না থাকার কারণে দলে কিছু পরিবর্তন তো আসবেই। কিন্তু ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে কখনোই রক্ষণাত্মক খেলার সুযোগ নেই।

এবারের বিশ্বকাপে হট ফেবারিট স্বাগতিক ইংল্যান্ড। ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও ‘নম্বার ওয়ান’ ইংলিশরা। আর দক্ষিণ আফ্রিকার রয়েছে র‌্যঙ্কিংয়ের তিনে। ইংলিশরা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও দু দলের মুখোমুখিতে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।

ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ৫৯ বার একে অপরের মুখোমুখি হয়েছে ইংল্যান্ডে ও দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে ইংলিশরা জয় পেয়েছে ২৬টি ম্যাচে আর প্রোটিয়াদেরে জয় ২৯টি। বাকি ৪ ম্যাচের ১টি টাই আর ৩টি ম্যাচ পরিত্যক্ত। শেষ পাঁচ দেখায়ও এগিয়ে প্রোটিয়ারা। ইংল্যান্ডের দুই জয়ের বিপরীতে দক্ষিণ আফ্রিকার জয় তিনটি। বিশ্বকাপের মোট ৬ বারের দেখায় সমানে সমান দুদল। বিশ্বকাপের আসরে দুদলের মুখোমুখিতে ৩ জয় ইংল্যান্ডের ও ৩ জয় প্রোটিয়াদের।

ইংল্যান্ডের একাদশ
জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, এউইন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মঈন আলী, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, জোফরা আর্চার ও আদিল রশিদ

দক্ষিণ আফ্রিকার একাদশ
হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসি (অধিনায়ক), এইডেন মার্করাম, রেসি ভ্যান ডার ডুসেন, জেপি ডুমিনি, ডোয়াইন প্রিটোরিয়াস, আন্দিলে ফেহলুকাওয়ো, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও ইমরান তাহির

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT