দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ত্রাণের চাল বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবে না, চাল চোরদের ক্ষমা নেই : বলেছেন, ওবায়দুল কাদের

ত্রাণের চাল বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবে না, চাল চোরদের ক্ষমা নেই : বলেছেন, ওবায়দুল কাদের

ঢাকা, ২১ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার সরকারি বাসভবন থেকে এক ডিজিটাল সংবাদ সম্মেলনে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নভেল করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে দুর্গতদের জন্য দেওয়া ত্রাণের চাল বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবে না। চাল চোরদের ক্ষমা নেই।

তিনি বলেছেন, শেখ হাসিনার সরকার কঠোর অবস্থানে, চাল চোরদের কোনো ক্ষমা নেই। করোনাভাইরাস সংকট মোকাবেলায়, সংক্রমণ রোধ এবং নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী প্রতিটি মূহুর্তে নিরলসভাবে মনিটরিং করছেন, নির্দেশনা দিচ্ছেন। আমাদের সক্ষমতাও পর্যায়ক্রমে বাড়ছে।

চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের মানুষদের সহায়তার সরকারি ত্রাণের চাল চুরির অভিযোগে বিভিন্ন জায়গায় স্থানীয় জনপ্রতিনিধি ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের গ্রেপ্তার হওয়ার খবর আসছে। এরইমধ্যে এই অভিযোগে দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার মিলিয়ে অন্তত ২৪ জন বরখাস্তও হয়েছেন।

ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তৃণমূল পর্যায় পর্যন্ত ত্রাণ সমন্বয়ের নির্দেশ দিয়েছেন। দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী তৃণমূল পর্যায়ে ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক ত্রাণ কমিটি হবে। এই তালিকা প্রণয়নে কোনো প্রকার বৈষম্য করা চলবে না। দলমত নির্বিশেষে যার যা প্রাপ্য ঠিক সেই অনুযায়ী তালিকা প্রস্তুত করতে হবে।

ত্রাণ সুবিধা পাওয়ার উপযোগীদের তালিকা দ্রুততার সাথে প্রণয়ন করে প্রশাসনের সাথে সমন্বয় করে ত্রাণ কাজ পরিচালনা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

করোনা টেস্টিং ক্যাপাসিটি বাড়ানো হচ্ছে

বিশ্বের সব দেশেই করোনা টেস্টিং ও পিপিই সংকট রয়েছে উল্লেখ করে কাদের বলেন, ‘করোনার টেস্টের জন্য নির্ধারিত কেন্দ্র সংখ্যা বাড়ানো হয়েছে। টেস্টিং ক্যাপাসিটি প্রতিদিনই বাড়ছে। যদিও এই সমস্যা আজকে সারা দুনিয়ায়, সারা বিশ্বে আজকে টেস্টিং ক্যাপাসিটি ও পিপিইর সংকট রয়েছে। তারপরও বাংলাদেশ সীমাবদ্ধতার মধ্যেও প্রতিদিনই এই টেস্টিং ক্যাপাসিটি বাড়াচ্ছে।’

‘আমাদের ফ্রন্টলাইন ওয়ার্কার চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে দিবারাত্রি কাজ করে যাচ্ছেন। প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব সর্বক্ষণ শেখ হাসিনার নির্দেশে কাজ করে যাচ্ছেন।’

কাদের বলেন, ‘আমরা এখন দুইটা জিনিসের সঙ্গে লড়াই করছি। একটা হলো করোনাভাইরাস প্রতিরোধ করা। আরেকটি হচ্ছে গরীব অসহায় মানুষদের সুরক্ষা দেয়া।’

কে কোথায় বাধা দিল তথ্য প্রমাণ দিন

ত্রাণ বিতরণের কাজে বাধা দেয়া হচ্ছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগের বিষয়েও কথা বলেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক কাদের।

তিনি বলেন, বিএনপিকে ত্রাণ কার্যক্রমে বাধা দেয়া হচ্ছে বলে তারা অভিযোগ করছে। আমি বলতে চাই, কে বাধা দিয়েছে? কোথায় বাধা দিয়েছে? তথ্য প্রমাণ দিন। এই অমানবিক কাজ যারা করছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। এটা নিঃসন্দেহে শাস্তিযোগ্য অপরাধ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT