দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
উহানের ফুটবল ক্লাব উহান জল প্রায় ৪ মাস পর নিজেদের শহরে ফিরলো

উহানের ফুটবল ক্লাব উহান জল প্রায় ৪ মাস পর নিজেদের শহরে ফিরলো

স্পোর্টস ডেস্ক, ২১ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): উহানের ফুটবল ক্লাব উহান জল প্রায় ৪ মাস পর নিজেদের শহরে ফিরেছে। চীনের উহার প্রদেশের এই ক্লাবটি চায়নিজ সুপার লিগে অংশ নেয়। লম্বা সময় পর নিজেদের শহরে ফিরে সমর্থকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছে ক্লাবটি। রেল স্টেশনে ক্লাবের স্কার্ফ ও পতাকা নিয়ে খেলোয়াড়দের বরণ করে নিয়েছেন স্থানীয়রা।

প্রায় শখানেক সমর্থক স্টেশনে হাজির হয়েছিলেন উহানের খেলোয়াড়দের বরণ করে নিতে। গলা ফাটিয়ে, খেলোয়াড়দের ফুল দিয়ে ১০২ দিন পর ক্লাবের খেলোয়াড়দের নিজ শহরে ফেরার মুহুর্তটা স্মরনীয় করে রেখেছেন তারা।

ফেব্রুয়ারি মাসের ২২ তারিখে চায়নিজ সুপার লিগের নতুন মৌসুম শুরু হওয়ার কথা ছিল। এর আগে ২ জানুয়ারি প্রাক মৌসুম অনুশীলনের জন্য উহান জল গুয়াংজু পাড়ি জমায়। কিন্তু এরপর উহানজুড়ে লকডাউন জারি হওয়ার পর আর সেখানে ফিরতে পারেনি তারা। শেষ পর্যন্ত উহানের লকডাউন চলেছিল ৭৬ দিন পর্যন্ত।

চায়নিজ লিগ স্থগিত ঘোষণা করা হলে ক্লাবটি জানুয়ারির শেষদিকে স্পেনে পাড়ি জমায়। মালাগার কাছাকাছি একটি ক্যাম্পে নতুন অনুশীলন ক্যাম্প শুরু করেছিল তারা। তবে স্থানীয়রা ধারণা করছিলেন এই দল হয়ত স্পেনের শহরটিতেও ভাইরাসের সংক্রমণ ঘটাচ্ছেন। এই আশঙ্কার থেকে কিছুদিন পর পরই খেলোয়াড় ও কোচদের করোভাইরাস পরীক্ষা করা হয়েছে। যদিও কারও শরীরেই এই ভাইরাসের উপস্থিতি আর মেলেনি। স্পেনজুড়ে চলা সমালোচনা পর ক্লাবটির স্প্যানিশ কোচ হোসে গঞ্জালেস তখন কড়া ভাষা প্রতিবাদ করেছিলেন। বলেছিলেন, “আমার খেলোয়াড়দের শরীর পরীক্ষা করা হয়ছে। তারা ভাইরাস নিয়ে হেঁটে বেড়াচ্ছে না। তারা কেবল অ্যাথলেট।”

খেলোয়াড়রা আক্রান্ত না হলেও কোচ অবশ্য নিশ্চিত করেছেন, এই সময়ে খেলোয়াড়দের একজন কোভিড-১৯ এ আক্রান্ত পরিবারের সদস্য হারিয়েছেন।

স্পেনে থাকা অবস্থায় মার্চের ২ তারিখ উহান জল উপস্থিত ছিল সান্তিয়াগো বার্নাব্যুতেও। সেখানে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার ম্যাচও উপভোগ করেছে দলটি। এর পর স্পেনে পরস্থিতির অবনতি ঘটার সময় ধীরে ধীরে অবস্থার উন্নতি হতে থাকে চীনে। উহান জল এরপর মার্চের ১৬ তারিখ ফিরে যায় নিজ দেশে। সেনজেনে ফিরে ৩ সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টিন পালন শেষে আরও এক শহর হয়ে এরপর অবশেষে উহান পৌঁছেছে তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT