দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নড়াইলের লোহাগড়ায় ৩ চিকিৎসক ও হাসপাতালের ২ স্টাফ করোনা আক্রান্ত : লোহাগড়া লকডাউন

নড়াইলের লোহাগড়ায় ৩ চিকিৎসক ও হাসপাতালের ২ স্টাফ করোনা আক্রান্ত : লোহাগড়া লকডাউন

হেলথ ডেস্ক, ২২ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন চিকিৎসক ও হাসপাতালের দুই স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় লোহাগড়া উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার বিকাল ৩টা থেকে লকডাউন শুরু হয়েছে।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুকুল কুমার মৈত্র লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন। এ উপলক্ষে লোহাগড়ায় মাইকিং করা হয়েছে। তবে লকডাউনের শুরুতে বুধবার বিকালে অল্পসংখ্যক লোকজনকে রাস্তাঘাটে দেখা গেছে।

সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেন জানান, বুধবার সকাল পৌনে ৬টার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন চিকিৎসকসহ দুই স্টাফের করোনা পজিটিভ রিপোর্ট আমাদের হাতে পৌঁছায়।

জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, লোহাগড়ায় করোনা আক্রান্ত ডাক্তারদের চিকিৎসা প্রাথমিক পর্যায়ে বাড়িতেই চলছে। তাদের রিপোর্ট পজিটিভ হলেও শারীরিক অবস্থা তুলনামূলক ভালো আছে। অবস্থা বুঝে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT