দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
গাজীপুরে ২১ জন চিকিৎসক, ২৪ জন নার্স ও ৪৬ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

গাজীপুরে ২১ জন চিকিৎসক, ২৪ জন নার্স ও ৪৬ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

হেলথ ডেস্ক, ২২ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  গাজীপুরে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। জেলা সিভিল সার্জন অফিস গত দুই দিনের পরিসংখ্যান দিতে না পারলেও সংক্রমণের দিক দিয়ে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা রয়েছেন সবচেয়ে বেশি করোনাভাইরাসের ঝুঁকিতে। এরপর রয়েছেন পুলিশ সদস্যরা। গাজীপুরে কয়েকটি হাসপাতালে এ পর্যন্ত ২১ জন চিকিৎসক, ২৪ জন নার্স ও ৪৬ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

এসব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর নমুনা আইইডিসিআরে পাঠানো হলে সেখান থেকে তাদের রিপোর্ট পজিটিভ আসে। এছাড়া পুলিশের সহকারী কমিশনারসহ ৩২ জন পুলিশ সদস্যও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছার ২৫ জন এবং বাকি সাতজন গাজীপুর জেলা পুলিশের কালীগঞ্জ থানার পুলিশ সদস্য।

পুলিশ বলছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের আনা নেয়া, দেখাশোনা এবং কোয়ারেন্টাইনে থাকা রোগীদের পাহারাসহ সব পর্যায়ের মানুষের সেবা দিতে গিয়ে আক্রান্ত হচ্ছেন। পুলিশ সদস্যদের পিপিই ও মাস্ক পরিধানসহ সুরক্ষাসামগ্রী নিয়ে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। তারপরও মানুষের অসচেতনতার কারণে পুলিশ আক্রান্ত হচ্ছে।

গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মুহাম্মদ শাহীন জানান, প্রতিদিনই উপজেলার বিভিন্ন হাসপাতাল থেকে নমুনা ঢাকায় আইইডিসিআরে পাঠানো হচ্ছে। কিন্তু গত দুই দিন ধরে গাজীপুরে আক্রান্তদের তথ্য পাওয়া যাচ্ছে না। তবে গত সোমবার সর্বশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ ৯১ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসক রয়েছে ২১ জন, নার্স ২৪ জন ও স্বাস্থ্যকর্মী আছেন ৪৬ জন। এর মধ্যে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের একজন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাতজন, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের ১২ জন চিকিৎসক রয়েছেন।

নার্সদের মধ্যে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের একজন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাতজন, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাতজন, কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া ইতোমধ্যে বিভিন্ন হাসপাতালের ৪৬ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, নার্স, স্বাস্থ্য সহকারি, সাংবাদিক মিলিয়ে করোনা পজিটিভ ব্যক্তির সংখ্যা ৭০। কাপাসিয়া উপজেলায় করোনা পজিটিভ ব্যক্তিদের মধ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগের ৩০ জন, একটি মৎস্য খাদ্য উৎপাদন কারখানার ১৪ জন, জেলা সিভিল সার্জন অফিসের দুই কর্মচারী এবং বাকিরা বিভিন্ন এলাকার বাসিন্দা। করোনা পজিটিভ হওয়ার পর আক্রান্ত ব্যক্তিদের প্রতিবেশীরা অনেক ক্ষেত্রেই অসহযোগিতা করছেন এবং পরিবারের লোকজনদের সাথে বিরূপ আচরণ করছে। এজন্য রায়েদ ইউনিয়নের দরগার বাজারের পাশে অবস্থিত মডিউল কমিউনিটি হাসপাতালটি আইসোলেশন সেন্টার হিসেবে চালু করা হয়েছে। এই হাসপাতালটি প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রুহুল আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT