দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
চন্দনাইশে ১০ মাসের শিশু করোনায় আক্রান্ত : চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন

চন্দনাইশে ১০ মাসের শিশু করোনায় আক্রান্ত : চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন

হেলথ ডেস্ক, ২২ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  চন্দনাইশের পূর্ব জোয়ারা এলাকার মোবারক খলিফার বাড়িতে দশ মাস বয়সের এক শিশু করোনায় আক্রান্ত হয়েছে। শিশুটির নাম মো. আবিদ। আজ বুধবার বিআইটিআইডি হাসপাতালে নমুনা পরীক্ষার রিপোর্টে শিশুটির করোনা শনাক্ত হয়। সে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডের ২০ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছে।

রিপোর্ট পজেটিভ আসার পর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. হাসান শাহরিয়ার কবির ও সিভিল সার্জন চট্টগ্রাম ডা.সেখ ফজলে রাব্বীর পরামর্শে উপজেলা প্রশাসনের মাধ্যমে আক্রান্তের বাড়ি লক ডাউন ঘোষণা করা হয়।

এই বিষয়ে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএচএফপিও) ডা. শাহীন হাসান চৌধুরী জানান, গত এক মাস আগে জ্বর নিয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হয়।সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে নিয়ে আসলে গত এক সপ্তাহ আগে আবার জ্বর নিয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করলে সেখানে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে সেখানে পজেটিভ আসে।

সূত্র জানায়, চলতি এপ্রিল মাসের শুরুতে নিউমোনিয়া জনিত কারণে শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে দু‘সপ্তাহ চিকিৎসা নিয়ে ১২ই এপ্রিল তার নিজ বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসার দুইদিন পর পূনরায় অসুস্থ হয়ে পড়ে। পরে গত ১৪ই এপ্রিল ও ১ মে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে এরপর পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পরে সুস্থ হলে নিজ বাড়ি পূর্ব জোয়ারা বাড়িতে ফিরে আসে। আসার ২দিন পর গত ১৭ই এপ্রিল জ্বর আর শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে সরাসরি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT