দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত : প্রশাসন তার বাড়ি লকডাউন করেছে

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত : প্রশাসন তার বাড়ি লকডাউন করেছে

হেলথ ডেস্ক, ২২ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  ফরিদপুরের আলফাডাঙ্গায় রেজাউল করিম নামে একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তিনি উপজেলার পবনবেগ গ্রামের বাসিন্দা। আজ বুধবার ফরিদপুরের সিভিল সার্জন অফিস করোনা পজিটিভ রোগী হিসেবে তাকে শনাক্তের ঘোষণা দেয়। বর্তমানে তিনি গ্রামের বাড়িতে চিকিৎসাধীন আছেন। উপজেলা প্রশাসন তার বাড়ি লকডাউন করেছে।

গত মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান জানান, নমুনা সংগ্রহ করে পরীক্ষায় ফলাফল পজিটিভ পাওয়া গেছে। তার পরিবাবের বাকি সদস্যদের নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে আইইডিসিআরে পাঠানো হবে।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমান জানান, রেজাউল করিম ঢাকা থেকে গত তিন দিন আগে এসে বাড়িতে অবস্থান করে। ধারণা করা হচ্ছে, ঢাকাতেই করোনায় আক্রান্ত হয় সে। বর্তমানে আমাদের মেডিকেল টিমের চিকিৎসায় রয়েছে।

এছাড়াও আলফাডাঙ্গায় করোনা সন্দেহে ১৯ জনের নমুনা সংগ্রহ করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগের কর্মীরা। তাদের মধ্যে ১৫টি পরীক্ষার ফলাফল করোনা নেগেটিভ এসেছে। একজনের পজিটিভ এসেছে। ৩ জনের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT