দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
উপসর্গ বিহীন করোনায় আতঙ্ক সিলেটে বাড়াচ্ছে

উপসর্গ বিহীন করোনায় আতঙ্ক সিলেটে বাড়াচ্ছে

হেলথ ডেস্ক, ২২ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  উপসর্গ বিহীন করোনা আতঙ্ক বাড়াচ্ছে সিলেটে। সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২০ জন। এর মধ্যে মারা গেছেন ২ জন। যারা আক্রান্ত হয়েছেন তাদের অনেকেরই উপসর্গ ছিলো না। বিশেষ করে গত দুই দিনে হবিগঞ্জে যে ১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন তাদের কোনো উপসর্গ ছিলো না। সিলেটের ক্ষেত্রেও তাই। ফলে উপসর্গ বিহীন করোনা নিয়ে চিন্তিত স্বাস্থ্য বিভাগ। সিলেট ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে।

স্বাস্থ্য বিভাগ থেকে যাদের ‘রেফার’ করা হচ্ছে কেবল তাদেরই পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে যাদের শরীরে ইতিমধ্যে উপসর্গ দেখা দিয়েছে তাদের পরীক্ষায় আওতায় আনা হচ্ছে। এছাড়া ঢাকা কিংবা নারায়নগঞ্জ ফেরত কেউ থাকলে তাকেও পরীক্ষা করা হচ্ছে।

স্বাস্থ্য বিভাগ সিলেটের সহকারী পরিচালক আনিসুর রহমান জানিয়েছেন- গত দুই দিনে হবিগঞ্জে ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের বেশির ভাগেরই করোনার উপসর্গ ছিলো না। তারা বাইরে থেকে এসেছেন বলে তাদের করোনা পরীক্ষা হলে পজেটিভ পাওয়া যায়। তিনি বলেন- সিলেটের জৈন্তাপুরের হেল্পার ও গোয়াইনঘাটের হোটেল শ্রমিকের বেলায় একই ঘটনা ঘটেছে। ওই দুই জনেরও উপসর্গ ছিলো না। ফলে উপসর্গ বিহীন করোনা কিছুটা অস্বস্তিতে ফেলেছে।

সিলেটের চার জেলাকে লকডাউন ঘোষণাকালে বেশ কিছু মানুষ ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে সিলেটে এসে ঢুকেছেন। তাদের চিহিৃত করা কষ্ট সাধ্য হয়ে পড়েছে। এখনো যাতায়াত করছে পন্যবাহী ও পাথরবাহী ট্রাক। এসব ট্রাকে করে চালক ও শ্রমিকরা যাতায়াত করছে। সুনামগঞ্জেও এসেছেন বিপুল সংখ্যক ধানকাটার শ্রমিক। পুলিশের চোখকে ফাকি দিয়ে নৌপথে আনা হচ্ছে মানুষ। কয়েক দিন আগে ট্রেনে করে প্রায় ৩২ জন মানুষ ঢুকেছেন সিলেটে। ফলে তাদের নিয়ে এখন চিন্তা বেশি। তারা বাইরে থেকে করোনা নিয়ে এসে সিলেটে সংমিশ্রন ঘটাতে পারে। এতে পরিস্থিতি ভয়াবহ হতে পারে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT