দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বৃটেনে করোনাভাইরাসে মৌলভীবাজার ও হবিগঞ্জের ২ জনের মৃত্যু

বৃটেনে করোনাভাইরাসে মৌলভীবাজার ও হবিগঞ্জের ২ জনের মৃত্যু

হেলথ ডেস্ক, ২২ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসের কারণে বৃটেনে  বাংলাদেশি লাশের সারি বেড়ে্ই চলছে। দিন যত গড়াচ্ছে দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জনের মৃত্যুর সংবাদ আসছে। আরো দুই বাংলাদেশির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।এদের মধ্যে একজন হলেন,সরোয়ার হুসেন রানা। আরেকজন হলেন আব্দুল হক চৌধুরী। এছাড়াও অনেক বাংলাদেশির মৃত্যুর সংবাদ পেলেও কোন নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে না। অনেকে মৃত্যুর বিষয়টি স্বীকার করলেও করোনায় মারা যাওয়ার বিষয়টি স্বীকার করতে চাচ্ছেন না।

মৃত্যুবরণকারী দুই জনের মধ্যে একজন হলেন বৃটেনের লুটন শহরের বাসিন্দা ও বাংলাদেশের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ইটাউড়ি গ্রামের সৈয়দ সরোয়ার হুসেন রানা(৪৪)। তিনি গেইটউইক বিমানবন্দরের এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৮ এপ্রিল স্থানীয় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

করোনা ভাইরাসে মৃত্যুবরণকারী অপরজন হলেন,বামিংহাম শহরের বাসিন্দা ও বাংলাদেশের হবিগজ্ঞ জেলার নবীগজ্ঞ আশকান্দি ইউনিয়নের সদরাবাদ পিটুয়া গ্রামের আব্দুল হক চৌধুরী। তিনি গত ১৪ এপ্রিল রবিবার ইন্তেকাল করেন। তিনি বাংলাদেশ শিক্ষাবোর্ডের কন্ট্রোলার ছিলেন।

প্রসঙ্গত: বৃটেনে প্রাণঘাতি করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় (মঙ্গলাবর ২১ এপ্রিল) ৮ শত ২৩ জন প্রাণ হারিয়েছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩ শত ০১ জন। গত সোমবার ৪ শত ৪৯ জন প্রাণ হারালে মঙ্গলবার দ্বিগুন বেড়েছে। গত সোমাবার আক্রান্তের সংখ্যা ছিলো ৪ হাজার ৬ শত ৭৬ । মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৩ শত ৩৭। মোট আক্রান্ত ১ লক্ষ ২৯ হাজার ৪৪ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT