দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
করোনা থেকে সুস্থ হওয়ার ক্ষেত্রে রেকর্ড গড়েছে জার্মানি

করোনা থেকে সুস্থ হওয়ার ক্ষেত্রে রেকর্ড গড়েছে জার্মানি

হেলথ ডেস্ক, ২২ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  করোনাভাইরাস আতংকে কাঁপছে গোটা বিশ্ব। বিভিন্ন দেশে হাজার হাজার লোক আক্রান্ত হচ্ছেন এবং শত শত লোক মারা যাচ্ছেন। তবে এমন অবস্থার মধ্যেও করোনা থেকে সুস্থ হওয়ার ক্ষেত্রে রেকর্ড গড়েছে জার্মানি। দেশটিতে মঙ্গলবার পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৫ হাজার ২০০ জন। এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

ইউরোপের কয়েকটি দেশ যেখানে করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে, সেখানে জার্মানির অবস্থাও আক্রান্তের দিক দিয়ে অনেক নাজুক ছিল। তবে শেষ পর্যন্ত দেশটিতে মৃত্যুর সংখ্যা তুলনামূলক অনেক কম হয়েছে এবং সুস্থতার দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে গিয়েছে।

মঙ্গলবার পর্যন্ত জার্মানিতে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৪৮ হাজার ৪৫৩ জন। মৃত্যু হয়েছে ৫০৮৬ জনের এবং সুস্থ হয়েছেন ৯৫ হাজার ২০০ জন।

দেশটিতে মঙ্গলবার একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৮৮ জন এবং একদিনে মৃত্যু হয়েছে ২২৪ জনের। যা মহামারি রূপ নেয়া অন্যান্য দেশের তুলনায় বেশ কম।

জার্মানিতে এখন পর্যন্ত করোনায় চিকিৎসাধীন রয়েছেন ৪৮ হাজার ১৬৭ জন। তাদের মধ্যে ২৮৮৯ জনের অবস্থা মারাত্মক।

বুধবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭৭ হাজার ৬১৯ জনে এবং আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৫৬ হাজার ৭৬১ জন। অপরদিকে ৬ লাখ ৯০ হাজার ৩৯৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT