দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
খাদ্য সহায়তা পেয়ে বাংলাদেশকে ‘ধন্যবাদ’জানালো মালদ্বীপ

খাদ্য সহায়তা পেয়ে বাংলাদেশকে ‘ধন্যবাদ’জানালো মালদ্বীপ

হেলথ ডেস্ক, ২২ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশের পাঠানো খাদ্য সহায়তা হিসেবে ১০০ টনের অধিক খাদ্য, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম পেয়ে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদ দেশটির পক্ষ থেকে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আজ বুধবার খাদ্য সামগ্রী নৌবাহিনী থেকে গ্রহণ করার সময় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদ এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদ বলেন, ‘বাংলাদেশের নেভি জাহাজ তথা ‘সমুদ্র অভিযান’কে মালদ্বীপে স্বাগতম। আমাদের অনুরোধে মালদ্বীপের এই কঠিন সময়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কথায় দ্রুত সময়ে সাড়া দেওয়ার জন্য মালদ্বীপের মানুষ আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই সাহায্য বা উদারতার জন্য আপনাদের মন থেকে ধন্যবাদ জানাচ্ছি।’

গত ১৫ এপ্রিল মালদ্বীপ সরকারের অনুরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির জন্য খাদ্য সহায়তা হিসেবে ১০০ টনের অধিক খাদ্য, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম পাঠায়।

সরকারের এসব সহায়তা দ্বীপ রাষ্ট্রটিতে পৌঁছে দেয় বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ। আজই সকালেই জাহাজটি মালদ্বীপের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এক বার্তায় জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে আজ সকাল ১১টায় বাংলাদেশের খাদ্য সামগ্রী পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মুহাম্মদ সলিহ।

ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপের জনসংখ্যা চার লাখের কিছু বেশি। দেশটিতে বিদেশি অভিবাসীর সংখ্যাই প্রায় দুই লাখের মতো। এর মধ্যে সেখানে ৭০ থেকে ৮০ হাজার বাংলাদেশি রয়েছেন। যাদের একটি অংশের বৈধ কাগজপত্র নেই।

করোনাভাইরাসের ফরে সৃষ্ট পরিস্থিতিতে সম্প্রতি কয়েকটি দেশ প্রবাসী বাংলাদেশিদের ফেরত আনতে চাপ দেয়। এর মধ্যে মালদ্বীপও রয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমনকে তার দেশে বসবাস করা বৈধ কাগজপত্র না থাকাদের দেশে ফেরানোর কথা বলেছেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বৈশ্বিক করোনাভাইরাসে টালমাটাল পরিস্থিতিতে মালদ্বীপ প্রায় দুই লাখের মতো অভিবাসীর খাবার জুটাতে হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশটিতে ত্রাণ পাঠিয়েছে বাংলাদেশ। মূলত সেখানে অবস্থানকারী বাংলাদেশি কর্মীরা ছাড়াও সরকারের পাঠানো এই ত্রাণ দেশটিও প্রয়োজনে ব্যবহার করতে পারবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT