দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ভারতে যেভাবে আটক করা হলো বঙ্গবন্ধুর খুনি মোসলেহউদ্দিনকে : এনডিটিভির রিপোর্ট

ভারতে যেভাবে আটক করা হলো বঙ্গবন্ধুর খুনি মোসলেহউদ্দিনকে : এনডিটিভির রিপোর্ট

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২২ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): ভারতের অনলাইন এনডিটিভির এক খবরে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বেশির ভাগ সদস্যকে হত্যাকারী রিসালদার মোসলেহউদ্দিনকে শনাক্ত করতে গোয়েন্দা কর্মকা- পরিচালনা করা হয় কঠোর গোপনীয়তায়। পশ্চিমবঙ্গ থেকে তাকে আটক করা হলেও ভারতের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলো এ প্রক্রিয়ায় যে গোপনীয়তা রক্ষা করে, সে সম্পর্কে অবহিত ছিল না পশ্চিমবঙ্গের পুলিশও। এসব তথ্যের পিছনে সূত্রের উদ্ধৃতি দেয়া হয়েছে। প্রাথমিকভাবে এই অপারেশনের খবর প্রকাশ হয় সন্দেহভাজন হিসেবে আটক ওই ব্যক্তির ছবি ও ভিডিও নিয়ে। কারণ, বিস্তর সংশয় দেখা দেয় ছবির ব্যক্তি মোসলেহউদ্দিন কিনা তা নিয়ে।  বলা হয়, ছবির ওই ব্যক্তি কয়েক বছর আগে মারা গেছেন। কিন্তু তাকে শনাক্ত করতে বাংলাদেশ উচ্চমাত্রার ‘সফিসটিকেটেড ফেসিয়াল রিকগনিশন’ প্রযুক্তি ব্যবহার করে। এর মাধ্যমে তারা তার পরিচয় শনাক্ত করার পর এই পলাতক খুনিকে মোসলেহউদ্দিন হিসেবে নিশ্চিত হয় ভারতের গোয়েন্দারা। তারপরই তাকে হস্তান্তর করা হয়। তবে এ বিষয়ে এখনও বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয় নি।

‘ইন্ডিয়া হ্যান্ডস মুজিবুর রহমান এসাসিন হাইডিং ইন বেঙ্গল টু ঢাকা: রিপোর্ট’ শীর্ষক প্রতিবেদনে এনটিভির সাংবাদিক মণিদীপা ব্যানার্জী লিখেছেন, ৩০ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো প্রতিবেশী বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের মূল খুনিদের অন্যতম আরো একজনকে বাংলাদেশের হাতে তুলে দিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। এর আগে ফেব্রুয়ারিতে পলাতক অন্যজনকে ঢাকার হাতে তুলে দিয়েছে নয়া দিল্লি। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু নামে জনপ্রিয়। তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা। ১৯৭৫ সালের ১৫ই আগস্টে ঢাকায় নিজের বাসায় তাকে ও তার পরিবারের বেশিরভাগ সদস্যকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়।

এনডিটিভি আরো লিখেছে, গত ১২ই এপ্রিল বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক পলাতক ক্যাপ্টেন আবদুল মাজেদের ফাঁসি কার্যকর করেছে বাংলাদেশ। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, মুজিব হত্যাকারী দ্বিতীয় পলাতক রিসালদার মোসলেহউদ্দিনকে সোমবার সন্ধ্যায় একটি অজ্ঞাত সীমান্ত ক্রসিং দিয়ে বাংলাদেশের হাতে তুলে দেয়া হয়েছে। শেখ মুজিবকে হত্যাকারীদের অন্যতম বলে বিশ^াস করা হয় তাকে। এই দুই ঘাতক দুই দশকের বেশি সময় বসবাস করছিল পশ্চিমবঙ্গে। ফেব্রুয়ারির শেষের দিকে দক্ষিণ কলকাতার বাসার কাছ থেকে তুলে নেয়া হয় আবদুল মাজেদকে। অন্যদিকে প্রায় ৭০ কিলোমিটার দূরে বনগাঁও থেকে আটক করা হয়েছে মোসলেহউদ্দিনকে। ভারতে একজন শিক্ষক হিসেবে দিন গুজরান করছিল আবদুল মাজেদ। অন্যদিকে হার্বাল মেডিসিনের একটি ছোট দোকান চালাতো মোসলেহউদ্দিন। তাকে গ্রেপ্তারের খবরটি প্রথম প্রকাশ করে ইস্টার্নলিঙ্কস ডট কম। তাতে বলা হয়, মোসলেহউদ্দিন কোথায় আছে, ফাঁসি দেয়ার আগে তা প্রকাশ করেছে মাজেদ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যায় অভিযুক্ত কমপক্ষে এক ডজন অপরাধীকে ২০০৯ সালের দোষী সাব্যস্ত করে শাস্তি ঘোষণা করে বাংলাদেশ। এই অভিযুক্তদের মধ্যে ছিল ওই দুই অপরাধী। অভিযুক্তদের মধ্যে ২০১০ সালে ৫ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। বাকি চারজন এখনও পলাতক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT