দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
গাজীপুরের কাপাসিয়ায় ছোঁয়া এগ্রো প্রডাক্টস লিমিটেডে ১৩ শ্রমিক করোনায় আক্রান্ত

গাজীপুরের কাপাসিয়ায় ছোঁয়া এগ্রো প্রডাক্টস লিমিটেডে ১৩ শ্রমিক করোনায় আক্রান্ত

হেলথ ডেস্ক, ২৩ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  গাজীপুরের কাপাসিয়ায় ’ছোঁয়া এগ্রো প্রডাক্টস লিমিটেড’ নামে এক কারখানার ১৩ জন শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছে। ওই কারখানা থেকেই উপজেলায় প্রথম করোনা ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিন দফায় পরীক্ষার মাধ্যমে ওই কারখানার ১৩ জন শ্রমিকের শরীরে প্রাণঘাতী করোনা পাওয়া যায়। পরে কারখানাসহ আশপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন করে দেয় উপজেলা প্রশাসন। কিন্তু ওই কারখানার অর্ধশতাধিক শ্রমিক ছড়িয়ে পড়ে উপজেলার বিভিন্ন এলাকায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, করোনা উপসর্গ নিয়ে ৮ এপ্রিল চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন এক ব্যক্তি। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠায় চিকিৎসকরা । দুই দিন পর রিপোর্টে করোনা পজিটিভ আসে ওই ব্যক্তির। পরে জানা যায়, সে কাপাসিয়া সদরের দস্যু নারায়ণপুর এলাকার ছোঁয়া এগ্রো প্রডাক্টস লিমিটেডের সেলস সুপারভাইজার।

খবর পেয়ে সাথে সাথে কারখানাটি লকডাউন করে দেয় উপজেলা প্রশাসন। দেড়শ শ্রমিকের মধ্যে ডরমিটরিতে থাকা ১শ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। তাঁদেরও নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে দুই দফায় ওই কারখানার আরো ১২ জন শ্রমিকের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। বাকি ৫০ জন শ্রমিক কাপাসিয়াসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

ছোঁয়ার সেলস সুপারভাইজারকে চিকিৎসা দেওয়ায় ১৭ এপ্রিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম সরকার, নার্স, ল্যাব টেকনিশিয়ান, কমিউনিটি মেডিক্যাল অফিসারসহ মোট ৩২ জন স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত হয়। এদিকে লতিফপুর এলাকার চার বাসিন্দার শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। ওই চারজনই ছিল ছোঁয়া এগ্রোর শ্রমিক। ওই এলাকায় তাবলিক জামাতে এসে আক্রান্ত হয় গাজীপুরের দুই ছেলে। এমনকি সংবাদ সংগ্রহ করতে গিয়ে করোনায় আক্রান্ত হয় এক সাংবাদিক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত কাপাসিয়ায়। এমনকি তিনি নিজেও আক্রান্ত হয়ে পড়েছেন। যেখানে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭০ জনে। কয়েক জন ছাড়া বাকি সবাই ছোঁয়া এগ্রোর সংস্পর্শে গিয়েছিল। ওই ফিড মিল থেকে ভাইরাসটি ব্যাপকভাবে ছড়িয়েছে বলে তিনি ধারণা করেন।

কারখানা সূত্রে জানা যায়, মেশিন স্থাপনের জন্য গত ২৮ ফেব্রুয়ারি ভিয়েতনামের দুই সদস্যের একটি বিশেষজ্ঞদল ছোঁয়া এগ্রোতে আসে। তাদের মাধ্যমে কারখানায় করোনা ছড়িয়ে থাকতে পারে বলে অনেকে ধারণা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT