দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সরকারি নির্দেশ না মানলে আরও ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে : বলেছেন, চিত্র নায়িকা মৌসুমী

সরকারি নির্দেশ না মানলে আরও ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে : বলেছেন, চিত্র নায়িকা মৌসুমী

হেলথ ডেস্ক, ২৬ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  গত এক মাস ধরে গৃহবন্দি রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। গৃহবন্দি রয়েছেন তার স্বামী চিত্রনায়ক ওমর সানি এবং দুই সন্তানও। সম্প্রতি ফোনে আলাপকালে গৃহবন্দি এই নায়িকা জানিয়েছেন করোনা নিয়ে তার উপলব্ধি ও দুশ্চিন্তার কথা।

মৌসুমীর কথায়, ‘অদৃশ্য এক অনুজীবের সঙ্গে লড়াই করে যাচ্ছে গোটা পৃথিবী। ক্ষুদ্র এই অনুজীব পুরো পৃথিবীকে স্থবির করে দিয়েছে। ঘরবন্দি করে রেখেছে সকল মানুষকে। আমাদের বাংলাদেশেও পড়েছে করোনার থাবা। যার ফলে একমাস হলো আমরা ঘরে বন্দি। আমাদের সব কাজই থেমে আছে। এই ভাইরাসটি যে কত ভয়াবহ, তাই নিয়ে বেশ চিন্তায় আছি।’

নায়িকা বলেন, ‘করোনাভাইরাস যে এতটা ভয়ংকর হয়ে আসবে বুঝতে পারিনি। এ ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রীর বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত ছিল দ্রুত লকডাউন জারি করা। যার ফলে এখনও আমাদের দেশে ভাইরাসটি অতোটা ভয়াবহ হয়ে উঠতে পারেনি। এখন আমাদের উচিত সরকারি সব নির্দেশ মেনে চলা। তা না হলে আরও ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে।’

করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ে সম্মুখ যোদ্ধাদের অন্যতম প্রতিটি দেশের চিকিৎসক ও নার্স। মৌসুমী তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বর্তমান বাস্তবতায় যেসব চিকিৎসকরা সেবাদান থেকে বিরত রয়েছেন, তাদেরও এগিয়ে আসার অনুরোধ জানান। নায়িকা মনে করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বিশ্বজুড়ে থামবে করোনার আধিপত্য। তখন আবার একসঙ্গে হাসবে পুরো পৃথিবী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT