দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ইতালিতে করোনার পর আরেক নয়া বিপদে

ইতালিতে করোনার পর আরেক নয়া বিপদে

হেলথ ডেস্ক, ২৬ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  করোনা মহামারীর সঙ্গে যুদ্ধ চলছে পুরো বিশ্বের৷ আর ইতালি অন্যান্য দেশের চেয়ে কিছুটা  বরং আগে থেকেই লড়ছে এ যুদ্ধে৷   সেখানে মৃতের সংখ্যা ইতোমধ্যে ২৫,০০০ ছাড়িয়েছে৷ চলছে প্রায় একমাস ধরে লকডাউন।  সংক্রমণের হার আগের থেকে প্রায় ৪৫ শতাংশ হ্রাস পেলেও দুশ্চিন্তা এবার ভিন্নদিকে৷ কেউ অনুমানই করতে পারেনি বিষয়টি নিয়ে৷

যেন নতুন একটি বিপদ হাজির হয়েছে সবার অগোচরে৷  যার নাম ‘মন খারাপ’ বিপদ৷  বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চোখের সামনে একের পর এক লাশের মিছিল দেখতে হচ্ছে ইতালিবাসীকে৷ তারউপর দীর্ঘ লকডাউন৷ এতে স্বভাবতই  ইতালির বাসিন্দাদের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয়েছে সবদিক দিয়ে৷  আর এই জোড়া নেতিবাচক ঘটনা তাঁদের মনে প্রবল বিরূপ প্রভাব ফেলেছে।

বাড়ছে নানান মানসিক অসুস্থতা। এখনই বিষয়টি পর্যাপ্ত গুরুত্ব দিয়ে দেখা না হলে ভবিষ্যতে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

ইতালিতে মানসিক স্বাস্থ্য কেন্দ্র পরিচালনা করে স্বেচ্ছাসেবী সংস্থা রেডক্রস। তাদের পরিচালিত একটি কেন্দ্রের মনোবিদরা বিবিসি’কে যে তথ্য জানিয়েছেন তা থেকেই আসন্ন এই নয়া বিপদের আভাস পাচ্ছেন অনেকেই। মনোবিদরা জানিয়েছেন, মানসিক বিপর্যয়ের সম্মুখীন অসংখ্য মানুষ তাঁদের ফোন করে নিজের সমস্যা জানাচ্ছেন নিয়মিত। তাদের মধ্যে অনেকের কথাবার্তায় ধরা পড়ছে অস্বাভাবিকতা।  এবং এটি বেড়েই চলেছে৷

দিনের পর দিন ঘরের চার দেওয়ালের মধ্যে বন্দি থাকাটা অনেকের কাছে জেলখানায় বন্দি থাকার মতোই কষ্টদায়ক হয়ে উঠেছে। এদের মধ্যে কেউ একাকীত্ব, অবসাদে ভুগছেন। অনেক ব্যক্তিকে আবার গ্রাস করেছে করোনা আতঙ্ক।

এমনকী অনেকের মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা যাচ্ছে বলে সতর্ক করে দিয়েছেন রেডক্রসের মনোবিদরা।

তবে ইতালির মানসিক স্বাস্থ্য পরিকাঠামো যথেষ্ট দুর্বল। আর করোনার সঙ্গে লড়াই করতে গিয়ে এই বিষয়টি প্রথমে কিছুটা উপেক্ষা করা হয়েছে। সম্প্রতি সরকারি তরফে সাধারণ মানুষের মানসিক স্বাস্থ্য নিয়ে পদক্ষেপ করা হলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ রয়েছে । তবে সামনে বড় বিপদ। তাই সেই সমস্ত গাফিলতি শুধরে যত দ্রুত সম্ভব পদক্ষেপ না করলে জনস্বাস্থ্যের প্রেক্ষিতে বড় কোনও ক্ষতি হয়ে যেতে পারে বলে বিশেষজ্ঞরা আগাম সতর্ক করে দিয়েছেন৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT