দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মৌলভীবাজারের কমলগঞ্জে ২ জনের আকস্মিক মৃত্যু, এলাকায় করোনা আতঙ্ক

মৌলভীবাজারের কমলগঞ্জে ২ জনের আকস্মিক মৃত্যু, এলাকায় করোনা আতঙ্ক

হেলথ ডেস্ক, ২৮ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  কমলগঞ্জে পৃথক দুটি স্থানে আকস্মিকভাবে এক যুবকসহ দুই জনের মৃত্যু হয়েছে।  পরে করোনা সন্দেহে মারা যাওয়া ওই দুই জনসহ তাদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করেছে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ।

জানা গেছে,কমলগঞ্জের সুনছড়া চা বাগানে চৈতু কর্মকার (৫০) নামে এক শ্রমিক জ্বরে সোমবার রাতে মারা যান। স্থানীয়রা জানান, প্রচন্ড জ্বরে সোমবার রাত ৯টার দিকে বাড়ির পাশে চা শ্রমিক চৈতু কর্মকার হঠাৎ মাটিতে ঢলে পড়েন। পরে স্থানীয়রা তাকে ধরাধরি করে ঘরে নিয়ে গেলে রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়। বিষয়টি চা শ্রমিকরা কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানালে রাতে ওই বৃদ্ধের শেষকৃত্য করা হয়নি। পরে মঙ্গলবার সকালে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসারের নেতৃত্বে একটি টিম বৃদ্ধসহ তার  পরিবারের এক সদস্যের নমুনা সংগ্রহ করার পর চৈতু কর্মকারের শেষ কৃত্য হয়।

এদিকে কমলগঞ্জের আদমপুর নয়াপত্তন গ্রামে প্রচন্ড জ্বর নিয়ে কয়েক দফা বমি করে নন্দলাল সিংহ (২৫) নামের এক সাইকেল মেইকারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে নন্দলালের মৃত্যুর পর এলাকায় করোনা আতঙ্ক দেখা দেয়। এ বিষয়টি স্থানীয়রা কমলগঞ্জ উপজেলা প্রশাসনকে জানালে মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত ব্যক্তিদের বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT