দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জয়পুরহাটের কালাই হাসপাতালের স্টাফসহ ১১ জন করোনা আক্তান্ত : হাসপাতাল লকডাউন

জয়পুরহাটের কালাই হাসপাতালের স্টাফসহ ১১ জন করোনা আক্তান্ত : হাসপাতাল লকডাউন

হেলথ ডেস্ক, ২৮ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর নৈশপ্রহরীসহ একদিনে ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও নৈশপ্রহরীসহ ৯ জন এবং ক্ষেতলাল উপজেলায় ২জন রয়েছেন। কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশপ্রহরী আক্রান্ত হওয়ায়  সোমবার দিবাগত রাত থেকেই স্বাস্থ্য কমপ্লেক্সকে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক। এই নিয়ে জেলায় করোনা ভাইরাস আক্রান্তর সংখ্যা বেড়ে দাঁড়াল মোট ১৯জনের।

এই তথ্যটি নিশ্চিত করে গতকাল সোমবার রাত প্রায় ১১টায় জয়পুরহাট জেলা সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা জানান, গতকয়েকদিন আগে ঢাকায় আইইডিসিআর পরীক্ষার জন্য পাঠানো নমুনা থেকে ১৮৫ টি নমুনার ফলাফল এসেছে। সেখানে থেকে ১৭৪ জনের রিপোর্ট নেগেটিভ এবং ১১ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। ১১জনের মধ্যে কালাই উপজেলার ৯জন এবং ক্ষেতলাল উপজেলার ২জন। জয়পুরহাটের কালাই উপজেলার করোনা সনাক্তরা হলো-কালাই পৌর সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নৈশপ্রহরীসহ আকন্দপাড়া গ্রামের দুইজন, দোকানদার পাড়া গ্রামের একজন, উপজেলা জিন্দারপুর ইউনিয়নের ঘাটুরিয়া গ্রামের একজন, ইটাইল গ্রামের একজর, বাখরা গ্রামের একজন, মহেশপুর গ্রামের একজন, নাশপুর গ্রামের একজন ও করিমপুর গ্রামের একজন।

আর ক্ষেতলাল উপজেলার করোনা সনাক্তরা হলো-উপজেলার শিবপুর পূর্বপাড়া এক জন এবং তালুকদারপাড়ার বাসিন্দা এক জন। গতকাল সোমবার রাতেই করোনা ভাইরাস আক্রান্ত ওই ব্যক্তিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট হেলথ টেকনোলজির আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।

জয়পুরহাট জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাকির হোসেন বলেন, গতকাল সোমবার রাতে ১৮৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে এর মধ্যে ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে কালাই উপজেলার ৯ জন ও ক্ষেতলাল উপজেলা ২ জন। এই নিয়ে জেলায় করোনা ভাইরাস আক্রান্তর সংখ্যা বেড়ে দাঁড়াল মোট ১৯জনের। কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশপ্রহরির করোনা শনাক্ত হয়েছে। একারণে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অনিদিষ্টকালের জন্য লকডাউন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT