দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
চীনের রাজধানী বেইজিংয়ে বন্যপ্রাণী শিকার, বিক্রি ও খাওয়া নিষিদ্ধ করে আইন পাস

চীনের রাজধানী বেইজিংয়ে বন্যপ্রাণী শিকার, বিক্রি ও খাওয়া নিষিদ্ধ করে আইন পাস

হেলথ ডেস্ক, ২৮ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  চীনের রাজধানী বেইজিংয়ে বন্যপ্রাণী খাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাস সংকট কাটিয়ে উঠার পরপরই শুক্রবার বন্যপ্রাণী খাওয়ার বিরুদ্ধে নতুন এক আইন পাস করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এখন থেকে শহরটির যেকোনো স্থানে বন্যপ্রাণী শিকার, বিক্রি বা খাওয়া নিষিদ্ধ। কেউ উল্লেখিত কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। এ খবর দিয়েছে দ্য ডেইলি মেইল।

খবরে বলা হয়, বিজ্ঞানীদের ধারণা গত ডিসেম্বরে চীনের এক বন্যপ্রাণী বেচাকেনার বাজার থেকে মানুষের দেহে বিস্তার লাভ করেছে করোনা ভাইরাস (কভিড-১৯)। এমন ধারণা থেকে, গত ফেব্রুয়ারিতে দেশজুড়ে বন্যপ্রাণী বেচা-কেনা ও খাওয়ার বিরুদ্ধে একটি সাময়িক নিষেধাজ্ঞা জারি করে চীন সরকার। তবে বেইজিং শুক্রবার প্রথম চীনা শহর হিসেবে নিষেধাজ্ঞাটিকে আইনে রূপ দিয়েছে। এর আগে এই মাসের শুরুতে অন্য দুটি চীনা শহর কুকুর ও বিড়াল খাওয়া নিষিদ্ধ ঘোষনা করেছে।

ঝুহাই ও শেনঝেন শহর দুটিতে আগামী মাসের শুরু থেকে ওই নিষেধাজ্ঞা কার্যকর হতে চলেছে।

এদিকে, বন্যপ্রাণী বিষয়ক একটি আইন এর আগে ১৯৮৯ সালে প্রবর্তিত হয়েছিল। করোনা ভাইরাস মহামারি ঘিরে সৃষ্ট বিতর্কের পর আইনটি নতুন করে পর্যালোচনা করেছে স্থানীয় কর্মকর্তারা। আগামী পহেলা জুন থেকে এটি কার্যকর হবে। ১৯৮৯ সালের আইন অনুসারে, ৫০০ ধরনের স্থলজ প্রাণীর নাম বেইজিং বন্যপ্রাণী সংরক্ষণ নির্দেশিকায় যোগ করা হয়েছিল। নতুন আইন অনুসারে, বাস্তুসংস্থান, বৈজ্ঞানিক ও সামাজিক গুরুত্ব রয়েছে এমন সকল স্থলজ প্রাণী ওই তালিকায় যুক্ত হবে। এছাড়া ১৭ ধরনের জলজ বন্যপ্রাণীও তালিকায় যোগ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT